শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬,
৭ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ৪৩০ রানের পাহাড় গিলে ইংল্যান্ডকে কাঁদাল লঙ্কানরা      ● দাম্মাম ও রিয়াদগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট স্থগিত       ● পিএইচপির ত্রুটির পর হ্যাকিংয়ের চেষ্টা কয়েক লাখ ছাড়াল      ● প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে কূটনীতিতে নতুন মোড়      ● ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫১২      ● সাজেকে অবরোধকারীদের হামলায় নিরাপত্তা বাহিনীর ৯ সদস্য আহত      ● সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে : আইএসপিআর      
দেশজুড়ে
নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ৪২টি বার্মিজ গরু জব্দ
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ২:০৭ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান দমনে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির দুর্গম পাহাড়ি এলাকায় ৪২টি বার্মিজ গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১৮ জানুয়ারি) দুপুর আনুমানিক ১২টায় কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) একটি টহল দল ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা বাইশারী ইউনিয়নস্থ নাজমা খাতুন রাবার বাগান নামক স্থান থেকে এসব গরু জব্দ করে। জব্দকৃত গরুগুলো মালিকবিহীন অবস্থায় পাওয়া যায়।

বিজিবি সূত্রে জানা যায়, নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসকেএম কফিল উদ্দিন কায়েসের প্রত্যক্ষ পরিকল্পনা ও নির্দেশনায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে গরুগুলো ফেলে রেখে পালিয়ে যায়।

সীমান্ত সুরক্ষায় নিয়োজিত নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন দীর্ঘদিন ধরে সীমান্ত দিয়ে চোরাচালান, মাদকদ্রব্য পাচার, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে কার্যকর ভূমিকা পালন করে আসছে। পাশাপাশি বেসামরিক জনগণকে সহায়তা প্রদানের মাধ্যমে বিজিবি স্থানীয় জনগণের আস্থা ও প্রশংসা অর্জন করেছে।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসকেএম কফিল উদ্দিন কায়েস বলেন, ‘সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবি’র অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে বিপুল সংখ্যক বার্মিজ গরু জব্দ করা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।’

জব্দকৃত গরুগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  নাইক্ষ্যংছড়ি   বিজিবি   অভিযান   গরু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close