রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
রাজনীতি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, বৈধ প্রার্থী ২২৫৩ জন
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৩:৩৭ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপিল শুনানিতে ৪১৭ জন প্রার্থিতা ফিরে পেয়ে মোট বৈধ প্রার্থী দাঁড়াল ২২৫৩ জন। 

রোববার (১৮ জানুয়ারি) ৯ দিনের শুনানি শেষে নির্বাচন কমিশন থেকে এ ঘোষণা আসে।

শুনানি শেষে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, ‘স্বতন্ত্র প্রার্থীদের এক শতাংশ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষরের বিষয়টা আমরা কীভাবে ছেড়ে দিয়েছি, আপনারা দেখেছেন। আমরা চাই যে সবার অংশগ্রহণে একটা সুন্দর নির্বাচন হোক। আপনারা সহযোগিতা না করলে কিন্তু হবে না।’

নির্ধারিত সময় ২৯ ডিসেম্বর পর্যন্ত এবার আড়াই হাজার মনোনয়নপত্র জমা পড়ে। রিটার্নিং কর্মকর্তারা ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত বাছাই করলে ৭২৩ জনের মনোনয়নপত্র বাতিল হয়। মোট বৈধ প্রার্থী থাকে ১৮৪২ জন। রোববার (১০ জানুয়ারি) ৬৪৫ জন আপিলকারীদের মধ্যে ৯ দিনের শুনানি শেষে ৪১৭ জন প্রার্থিতা ফিরে পান। এখন পর্যন্ত বৈধ প্রার্থী দাঁড়াল ২২৫৩ জন।

তফসিল অনুযায়ী, প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি এবং ভোটগ্রহণ ১২ ফেব্রুয়ারি হবে।

কেকে/বি


আরও সংবাদ   বিষয়:  সংসদ নির্বাচন   বৈধ প্রার্থী  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close