রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান পানি বিশেষজ্ঞ ড. সাব্বির মোস্তফা খান      ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে চাপ ব্যবসায়ীদের      আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের কর্মসূচি      
রাজনীতি
ভোটের প্রচারণায় বিএনপি প্রার্থীদের মানতে হবে ৭ নির্দেশনা
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৯:২৮ এএম
ফাইল ছবি

ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীদের নির্বাচনি প্রচারণা পরিচালনায় সাত দফা নির্দেশনা দিয়েছে দলটি।

রোববার (১৮ জানুয়ারি) রাতে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান স্বাক্ষরিত এক বার্তায় এসব নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়, আগামী ২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা পুরোদমে শুরু হবে। এসময় ব্যানার, বিলবোর্ড, ফেস্টুন, হ্যান্ডবিল বা লিফলেট, ছবি (পোর্ট্রেট) এবং ভোটার স্লিপ ব্যবহারের ক্ষেত্রে প্রচলিত সব বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করতে দলের মনোনীত প্রার্থীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সাত নির্দেশনা হলো—

১. ব্যানারের সর্বোচ্চ পরিমাপ হবে ১০ ফুট বাই ৪ ফুট, বিলবোর্ড ১৬ ফুট বাই ৯ ফুট, ফেস্টুন ১৮ ইঞ্চি বাই ২৪ ইঞ্চি, হ্যান্ডবিল বা লিফলেট ৮.২৭ ইঞ্চি বাই ১১.৬৯ ইঞ্চি, ছবি (পোর্ট্রেট) ৬০ সেন্টিমিটার বাই ৪৫ সেন্টিমিটার, ভোটার স্লিপ ১২ সেন্টিমিটার বাই ৮ সেন্টিমিটার।

২. নির্বাচনি প্রচারণার ক্ষেত্রে কোনো প্রকার পোস্টার ব্যবহার করা যাবে না।

৩. নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত ব্যানার, ফেস্টুন, হ্যান্ডবিল ও লিফলেট, ছবি (পোর্ট্রেট) ও ভোটার স্লিপ সাদা-কালো রঙের হতে হবে। শুধু বিলবোর্ড ও সোশ্যাল মিডিয়ায় লেখা ও ছবি রঙিন করা যাবে।

৪. ব্যানার, হ্যান্ডবিল ও লিফলেট এবং ফেস্টুনে প্রার্থীর প্রতীক ও নিজের ছবির সঙ্গে কেবল তার বর্তমান দলীয় প্রধানের পোর্ট্রেট ছবি ছাপাতে পারবেন।

৫. মুদ্রণকারী প্রতিষ্ঠানের নাম, ঠিকানা ও মুদ্রণের তারিখবিহীন কোনো ব্যানার, হ্যান্ডবিল, লিফলেট ও ফেস্টুন ব্যবহার করা যাবে না।

৬. কোনো প্রার্থী কোনো নির্বাচনি এলাকায় ২০টির অধিক বিলবোর্ড ব্যবহার করতে পারবেন না।

৭. নির্বাচনি প্রচারণা ও ভোটগ্রহণের সময় কোনো প্রকার ড্রোন, কোয়াডকপ্টার বা এরূপ যন্ত্র ব্যবহার করা যাবে না।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close