রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
তারেক রহমানের সমাবেশকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির প্রস্তুতি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ১০:৪২ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী সমাবেশে ৪ থেকে ৫ লাখ মানুষের সমাগম হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করে সমাবেশকে ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণের কথা জানিয়েছে জেলা বিএনপি।

রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

আগামী ২২ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠে এই নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হবে। 

প্রেস ব্রিফিংয়ে জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল জানান, তারেক রহমানের এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাবেশে ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয়টি সংসদীয় আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হবে, যার মধ্যে বিএনপি জোটের দুইজন প্রার্থীও থাকবেন।

তিনি বলেন, ‘দলের চেয়ারম্যান তারেক রহমান জোটের প্রার্থীদের বিষয়ে অত্যন্ত আন্তরিক। সংশ্লিষ্ট আসনগুলোতে দলের যেসব প্রার্থী ছিলেন, তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমঝোতা সম্পন্ন করা হয়েছে।’

ইঞ্জিনিয়ার শ্যামল আরও জানান, তারেক রহমান সিলেট থেকে সকাল ১১টায় যাত্রা শুরু করবেন। পথে মৌলভীবাজার জেলার শেরপুর ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে নির্ধারিত সমাবেশে বক্তব্য প্রদান শেষে বিকেল ৩টা থেকে ৪টার মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার সমাবেশস্থলে পৌঁছাবেন বলে তারা আশা করছেন।
সমাবেশ সফল করতে মঞ্চ নির্মাণ, শব্দব্যবস্থা, শৃঙ্খলা রক্ষা, স্বেচ্ছাসেবক টিম গঠন ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতসহ সর্বাত্মক প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। এ সময় তিনি গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সহ-সভাপতি অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম, এ বি এম মমিনুল হক, জসিম উদ্দিন রিপন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, কোষাধ্যক্ষ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল হোসেন চপল, প্রচার সম্পাদক মো. মাহিন, ছাত্রবিষয়ক সম্পাদক রাশেদ কবির আকন্দ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাবেক ভিপি তাজুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

জেলা বিএনপি নেতারা আশা প্রকাশ করেন, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিতব্য এই সমাবেশ ব্রাহ্মণবাড়িয়ার রাজনৈতিক অঙ্গনে নতুন গতি সঞ্চার করবে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close