রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
শতা‌ধিক বিঘা জমি‌তে সরিষার চাষ, ফুলের সৌন্দর্য্যে প্রকৃতিপ্রেমীদের ভিড়
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ১২:১২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজবাড়ী কালুখালীর পদ্মার শাখা নদী‌র পা‌রের বিস্তৃর্ণ এলাকার প্রায় শত বিঘা জ‌মি‌তে চাষ হওয়া স‌রিষা ফু‌লের ন‌য়োনা‌ভিরাম হলুদ ফু‌লের সৌন্দর্য‌্য উপ‌ভোগ কর‌তে আসছেন প্রকৃ‌তিপ্রেমীরা, কাটাচ্ছেন প্রিয়জনসহ বন্ধু-বান্ধবের সা‌থে প্রিয় মুহুর্ত।

এ সময় অনেকে আবার তাদের প্রিয় মুহুর্ত ধারণ করছেন ক্যামেরা বা মোবাইল ফোনে। প্রকৃ‌তিপ্রেমী‌দের দেখে ম‌নে হয় এটি কোন ফস‌লের মাঠ না, যেন কোনো বি‌নোদন কেন্দ্র। একটু মুক্ত বাতাস ও সতেজ নিঃশ্বাস গ্রহ‌নের জন‌্য তারা কর্ম ব‌্যস্ততা রে‌খে দুর-দুরান্ত থে‌কে ছু‌টে আস‌ছেন প্রকৃ‌তির কা‌ছে এবং সরিষার হলুদ ফু‌লের চোখ জুরা‌নো ন‌য়োনা‌ভিরাম দৃশ‌্য দে‌খে তারা হ‌চ্ছেন মুগ্ধ।

রাজবাড়ীর বি‌ভিন্নস্থা‌নের বিস্তৃর্ণ এলাকা জুরে চাষ হয় সরিষার। তারম‌ধ্যে অন‌্যতম ও বৃহৎ এলাকা হ‌চ্ছে কালুখালীর রতনদিয়ার মুড়ারিখোলা রুপসা এলাকা। এখন এখা‌নে সরিষার হলুদ ফুলে প্রকৃতি যেন সেজেছে এক অপরুপ সৌন্দর্য্যে, সৃ‌ষ্টি হ‌য়ে দিগন্তজু‌রে ন‌য়না‌ভিরাম দৃশ‌্য। প্রতিবছ‌রের ন‌্যায় এবারও এই এলাকায় একসাথে প্রায় ১শ একর জ‌মি‌তে চাষ হ‌য়ে‌ছে স‌রিষার। প্রতি‌দিন প‌রিবার-প‌রিজন ও বন্ধু-বান্ধবসহ শত শত মানুষ এই সৌন্দর্য‌্য উপ‌ভোগ কর‌তে আস‌ছেন।

এদি‌কে স‌রিয়া চা‌ষে খরচের তুলনায় লাভ বেশি হওয়ায় এবছর বেড়েছে আবাদ। কৃ‌ষি সম্প্রসারণ অ‌ধিদপ্ত‌রের আশা উৎপাদনও ভাল হ‌বে।

প্রকৃ‌তি‌প্রেমী মো. অনিক বলেন, যতদূর চোখ যাচ্ছে শুধু হলুদ আর হলুদ। নিজেদের মন‌কে ভাল করতে স্ত্রী‌কে নি‌য়ে পাংশা থে‌কে এখানে এসে‌ছি। আর এই সৌন্দর্য‌্য উপভোগ করতে প্রতি বছরই আসি । আশপাশের বি‌ভিন্ন উপ‌জেলা সহ অনেক দূর-দূরান্ত থেকে  মানুষ আসে । ছবি তুলে, ঘুরা ঘু‌রি ক‌রে, আড্ডা দেয় এবং এই সৌন্দর্য উপভোগ করে। আমিও স্ত্রীর সা‌থে নি‌য়ে ছ‌বি তুল‌ছি। এরকম প‌রি‌বেশ সব সময় পাওয়া যায় নাই। এক কথায় এখা‌নে চমৎকার প‌রি‌বেশ। 

‌মোহাম্মদ রু‌বেল ব‌লেন, ফেসবুকে এই সরিষার ফুলের ভিডিও দেখে জেলা শহর থেকে স্ত্রী‌কে নি‌য়ে  ঘুরতে এসেছি। এসে সত্যিই খুব ভালো লাগছে। এখানে এসে মনে হচ্ছে যেন সরিষার রাজ্য, চারদিকে শুধু হলুদ আর হলুদ। শিশু, যুবক-যুব‌তি, কি‌শোর-‌কি‌শো‌রিসহ প্রায় বয়সী মানুষ এখা‌নে ঘুর‌তে এসে‌ছে। প্রকৃ‌তির সৌন্দর্য‌্য যে কতটা সুন্দর তা এই সরিষার ফুল দেখ‌লেই বোঝা যায়।

স্কুল ছাত্র আপন ব‌লে,  এখানে অনেক সরিষার ফুল জেনে স্কুল ছুটি শেষে বন্ধুরা মি‌লে ক‌্যা‌মেরা নি‌য়ে এসেছি। এসে সবাই মিলে মজা ক‌রেছি, ছবি তু‌লেছি। জায়গাটি খুবই সুন্দর। 

সুষমা ব‌লেন, এখা‌নে আমার বাবার বাড়ী। এই সময়টা‌তে এখা‌নে আসা হয় সরিষা ফু‌লের সৌন্দর্য‌্য দেখ‌তে এবং ছ‌বি তোলা ও ভি‌ডিও কর‌তে। আজ মে‌য়ে, ভা‌বি ও ছোট বোন‌দের সা‌থে এখা‌নে এসে‌ছি। খুব ভাল লাগ‌ছে। যে দিকে তাকাই সে‌দি‌কেই শুধু স‌রিষার ফুল। বর্ষার সময় এখানে পানি থাকলেও এখন এখা‌নে সরিষা ফুলে ছেয়ে গে‌ছে। দূর দূরান্ত থেকে অনেকে মানুষ এসেছে। সবাইকে দে‌খে ম‌নে হ‌চ্ছে  এটা একটা পর্যটন কে‌ন্দ্র। 

স্বর্ণা বিশ্বাস ব‌লেন, এক সা‌থে এত সরিষার‌ ক্ষেত আগে কখনও দে‌খি নাই। পরিবারের সদস্যদের সাথে আসছি, ছ‌বি তুল‌ছি। এত সুন্দর পরিবেশ সবারই ভালো লাগে, আমারও ভাল লাগ‌ছে। প্রকৃতির যে বিষয়টি সেটা এখানেই পাওয়া যায়।  

স্থানীয় ম‌নিরুল ইসলাম ম‌নির ব‌লেন, রাজবাড়ী নদী কেন্দ্রিক জেলা। এখানে  বিনোদন কেন্দ্র নেই বললেই চলে। তবে কালুখালীর রুপসার এই স‌রিষা ফু‌লে আমরা মুগ্ধ। এখা‌নে প্রতি‌দিন জেলা-উপজেলা শহরসহ বি‌ভিন্নস্থান থে‌কে শতশত মানুষ আস‌ছে প্রকৃতির সৌন্দর্য‌্য উপভোগ করতে। স্থানীয় এলাকাবাসী হিসেবে আমরা আনন্দিত। 

রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার গোলাম রাসূল বলেন, ফুল ‌ছোট-বড় সবার কা‌ছে প্রিয় ও আকর্ষনের। স‌রিষার হলুদ ফুল যখন এক সা‌থে দিগন্ত জু‌রে ফো‌টে, তখন যেমন মানু‌ষের ম‌নের খোরাক মেটায়, তেম‌নি প‌রি‌বেশের সৌন্দর্য‌্য বৃ‌দ্ধি ক‌রে। কালুখালীর রুপসায় বিস্তৃর্ণ এলাকার সরিষা ফু‌ল তেম‌নি এক মনমুগ্ধকর প‌রি‌বেশ সৃ‌ষ্টি ক‌রে‌ছে। যা দেখ‌তে প্রতিদিন সেখা‌নে আস‌ছে শতশত মানুষ।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close