শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ      ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      
দেশজুড়ে
রিপন সাহা হত্যার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন
রাজবাড়ী প্রতি‌নি‌ধি
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ১২:১৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ের করিম ফিলিং স্টেশনের তেল সরবরাহকারী রিপন সাহা হত্যার প্রতিবাদ এবং ঘটনার সঙ্গে জড়িত গাড়ির মালিক ঠিকাদার আবুল হাসেম সুজন ও চালক কামাল হোসেনের ফাঁসির দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে প্রেস ক্লাবের সামনের সড়কে জেলা শ্রমিকদলের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবিব, জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুল, জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল গফুর মন্ডল, সাধারণ সম্পাদক মো. শাহ আলম, সদর উপজেলা শ্রমিকদলের সভাপতি লালন শেখ, সাধারণ সম্পাদক মজনু মোল্লা, পৌর শ্রমিকদলের সভাপতি হারুন অর রশিদ হারুন, সাধারণ সম্পাদক আনিছুর রহমান শাহিনসহ জেলা ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, রিপন সাহাকে পরিকল্পিতভাবে গাড়ি চাপা দিয়ে হত্যা করা হয়েছে। দ্রুত আইনের মাধ্যমে গাড়ির মালিক আবুল হাসেম সুজন ও চালক কামাল হোসেনের সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের মাধ্যমে রাজবাড়ী জেলা অচল করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা।

উল্লেখ্য, গত শুক্রবার (১৬ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ মোড় এলাকায় করিম ফিলিং স্টেশনে কর্মরত অবস্থায় রিপন সাহাকে গাড়ি চাপা দিয়ে হত্যা করা হয়। ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ ওই দিন দুপুরে ঘাতক গাড়ি, গাড়ির মালিক ঠিকাদার আবুল হাসেম সুজন ও চালক কামাল হোসেনকে আটক করে।

পরবর্তীতে রাতে নিহত রিপন সাহার ছোট ভাই প্রদীপ সাহা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় হত্যা ও প্রতারণা মামলা দায়ের করেন। বিকেলে গ্রেফতারকৃত দুই আসামিকে রাজবাড়ী আদালতে হাজির করা হলে চালক কামাল হোসেন ১৬৪ ধারায় জবানবন্দি দেন। পরে আদালত তাদের দুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জানা গেছে, অভিযুক্ত আবুল হাসেম সুজনের বিরুদ্ধে অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। সম্প্রতি একটি মামলায় জামিনে মুক্ত হয়ে তিনি বাইরে ছিলেন।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  হত্যা   রাজবাড়ী   মানববন্ধন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close