শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
নওগাঁয় জুলাই যোদ্ধা সাংবাদিক সোহেল রানার দাফন সম্পন্ন
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ১২:১৯ পিএম
জুলাই যোদ্ধা সাংবাদিক সোহেল রানা। ছবি: প্রতিনিধি

জুলাই যোদ্ধা সাংবাদিক সোহেল রানা। ছবি: প্রতিনিধি

নওগাঁর মহাদেবপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুলাই যোদ্ধা সাংবাদিক সোহেল রানার দাফন সম্পন্ন হয়েছে। 

রোববার দুপুরে উপজেলা সদরের ডাকবাংলো মাঠে প্রথম জানাজার নামাজ ও ফাজিলপুর গ্রামে দ্বিতীয় জানাজা শেষে বিকেলে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। 

এর আগে, গত শনিবার দিবাগত রাত ২টার দিকে হৃদরোগে অসুস্থ হয়ে পড়লে তাকে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে নিয়ে যাওয়া হলে মৃত্যুবরণ করেন সোহেল (ইন্নালিল্লাহি---রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে, তার মৃত্যুতে মহাদেবপুর ও নওগাঁয় কর্মরত সাংবাদিক, প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। তারা শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তার আত্মার মাগফেরাত কামনা করেন। 

কর্মময় জীবনে সোহেল রানা মহাদেবপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, ঢাকা থেকে প্রকাশিত দৈনিক খবরপত্র পত্রিকার স্টাফ রিপোর্টার, দৈনিক আমার বার্তা ও দৈনিক মানবকন্ঠ পত্রিকায় মহাদেবপুর উপজেলা প্রতিনিধির দায়িত্ব পালন করছিলেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close