শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      
দেশজুড়ে
ফটিকছড়ির বাইতুল হিকমাহ মাদ্রাসায় পিঠা উৎসব
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ১২:৩৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

শীতকাল এলেই গ্রামবাংলায় ভেসে আসে বাহারি পিঠার ঘ্রাণ। সেই আবহমান ঐতিহ্য ও শৈশবের স্মৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ব্যতিক্রমধর্মী পিঠা উৎসবের আয়োজন করেছে চট্টগ্রামের ফটিকছড়ির বাইতুল হিকমাহ মাদ্রাসা।

সোমবার (১৯ জানুয়ারি) সকালে উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ পিঠা উৎসবের উদ্বোধন করেন ইসলামী ব্যাংকের ফটিকছড়ি শাখার ব্যবস্থাপক আব্দুল মালেক।

মাদ্রাসার অধ্যক্ষ এম. হাসানুল আমিনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. মহিম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, অর্থ সম্পাদক মো. হাসান, প্রচার সম্পাদক মো. আলি এবং সাবেক ভাইস চেয়ারম্যান হাজি আব্দুল মান্নান।

পিঠা উৎসবে মোট ৩৩টি স্টলে ভাপা, চিতই, পাটিসাপটা, দুধচিতই, রস পিঠা ও নকশি পিঠাসহ নানা ধরনের ঐতিহ্যবাহী পিঠা স্থান পায়। শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় দর্শনার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি এক মিলনমেলায় পরিণত হয়।

আয়োজকেরা জানান, এটি বাইতুল হিকমাহ মাদ্রাসার দ্বিতীয়বারের মতো পিঠা উৎসব আয়োজন। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তারা।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, এ ধরনের আয়োজন শুধু পিঠার স্বাদ উপভোগের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং নতুন প্রজন্মকে দেশের শেকড়ের সংস্কৃতি, গ্রামীণ ঐতিহ্য ও ইতিহাসের সঙ্গে পরিচিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা এমন উদ্যোগ নিয়মিতভাবে চালিয়ে নেওয়ার আহ্বান জানান।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  ফটিকছড়ি   পিঠা উৎসব  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close