শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
ভেড়ামারায় নারী ভোটারদের অংশগ্রহণে উঠান বৈঠক
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ১২:৪৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

“গণভোট ২০২৬—সংসদ নির্বাচন, দেশের চাবি আপনার হাতে” শ্লোগানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নারী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে কুষ্টিয়ার ভেড়ামারায় এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে ভেড়ামারা উপজেলার দক্ষিণ রেলগেট এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

জাতীয় মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আসমান আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান রফিকুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন ভেড়ামারা প্রেস ক্লাবের জয়েন্ট সেক্রেটারি সাংবাদিক এস. এম. আবু ওবাইদা-আল-মাহাদী, অফিস সহকারী আব্দুল বারী, ট্রেড প্রশিক্ষক শাহানারা বেগম এবং অফিস সহায়ক আকবর হোসেন।

উঠান বৈঠকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ক তথ্য তুলে ধরা হয়। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কিত তথ্য এবং সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে প্রধান উপদেষ্টার বার্তা নারী ভোটারদের মাঝে প্রচার করা হয়।

আয়োজকরা জানান, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নারীদের সচেতন ও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় প্রায় ৫০ জন নারী ভোটার উপস্থিত ছিলেন।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  ভেড়ামারা   উঠান বৈঠক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close