শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      
দেশজুড়ে
হাটহাজারীতে রেস্টুরেন্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ১২:৫০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

হাটহাজারীতে পৌরসদরের একটি রেস্টুরেন্টে টেবিল ও ঝুড়িতে জ্যান্ত পোকা (মেগট লার্ভা) পাওয়ার অভিযোগের পর ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে।

গতকাল সন্ধ্যায় পৌরসভার ‘কিচেন ডায়েরি’ নামের রেস্টুরেন্টে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. আবদুল্লাহ আল মুমিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযানটি পরিচালিত হয়।

জানা যায়, শনিবার বিকেলে ওই রেস্টুরেন্টে নাস্তা করতে গিয়ে এক ভুক্তভোগী টেবিল ও ঝুড়িতে জ্যান্ত পোকা দেখতে পান। এ বিষয়ে দায়িত্বরত কর্মীদের জিজ্ঞাসা করা হলেও তারা কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেননি। পরে বিষয়টি প্রতিষ্ঠান মালিককে জানানো হলেও তিনি বিষয়টিকে গুরুত্ব দেননি বলে অভিযোগ ওঠে।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ভুক্তভোগী তাৎক্ষণিকভাবে বিষয়টি হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেন। পরবর্তীতে ঘটনাটি বিভিন্ন দৈনিক পত্রিকা ও অনলাইন মাধ্যমে প্রকাশ পেলে উপজেলা প্রশাসন রোববার সন্ধ্যায় রেস্টুরেন্টটিতে অভিযান পরিচালনা করে।

উপজেলা নির্বাহী অফিসার মু. আবদুল্লাহ আল মুমিন জানান, অভিযানের সময় রেস্টুরেন্টে মেয়াদোত্তীর্ণ পণ্য, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত এবং প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণ না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় ওই প্রতিষ্ঠানকে দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে তা ডিজিটাল ক্যাশ রেডিস্টার (ডিসিআর) এর মাধ্যমে আদায় করে সরকারি কোষাগারে জমা করা হয়েছে। পাশাপাশি তাদেরকে ভবিষ্যতের জন্য সতর্কও করা হয়।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  হাটহাজারী   রেস্টুরেন্ট   ভ্রাম্যমাণ আদালত   অভিযান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close