শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      
দেশজুড়ে
বান্দরবানে শীতার্তদের মাঝে রেড ক্রিসেন্টের কম্বল বিতরণ
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ১:২৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চলমান শীত মৌসুমে দুর্গতদের শীত নিবারণের লক্ষ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের উদ্যোগে ৩ শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) সকালে বান্দরবান সদরের হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি  বান্দরবান ইউনিটের কর্মকর্তারা উপস্থিত হয়ে এই শীতবস্ত্র বিতরণ করেন।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, তীব্র শীতে অসহায় সাধারণ জনগণ যেন কষ্ট না পায় সেজন্য রেড ক্রিসেন্ট সবসময় কাজ করে যাচ্ছে এবং আগামীতেও পার্বত্য এলাকায় মানবিক এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের ভাইস চেয়ারম্যান মোমেন চৌধুরী, সেক্রেটারি শহিদুর রহমান সোহেল, ইউনিট লেভেল অফিসার আসশাদুল হায়দার, কার্যনির্বাহী  সদস্য মাধবী মারমা, আবুল বাশার নয়ন, অ্যাডভোকেট দেলোয়ার হোসেনসহ ইউনিটের বিভিন্ন স্বেচ্ছাসেবক ও স্থানীয় হতদরিদ্র ব্যক্তিরা উপস্থিত ছিলেন ।

এ সময় জেলা সদরের বিভিন্ন এলাকা থেকে আগত ৩শতাধিক হতদরিদ্র এর হাতে এই শীতবস্ত্র তুলে দেয় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের কর্মকর্তা ও সদস্যরা।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close