শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
জামালপুরে ছাত্রদলের নাম ভাঙিয়ে নাশকতার অভিযোগ
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ১:৫৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জামালপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নাম ব্যবহার করে একটি কুচক্রী মহল শহরের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন সংগঠনের নেতা-কর্মীরা।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সাম্প্রতিক সময়ে কিছু বিশৃঙ্খল ও বিপদগামী ব্যক্তি ছাত্রদলের নাম ব্যবহার করে মশাল মিছিল, কাফনের কাপড় পরে মিছিল, রেললাইন অবরোধ এবং আগুন দেওয়ার মতো অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এতে সাধারণ মানুষের চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছে এবং জেলা ছাত্রদলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে।

এতে আরও বলা হয়, জাতীয় সংসদ নির্বাচন চলাকালীন সময়ে এ ধরনের কর্মকাণ্ড একটি গভীর ষড়যন্ত্রের অংশ, যার উদ্দেশ্য নির্বাচন বানচাল করা এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করা। অভিযুক্ত ব্যক্তিরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কোনো ইউনিট বা পর্যায়ের সঙ্গে সম্পৃক্ত নন বলেও সংবাদ সম্মেলনে স্পষ্ট করে জানানো হয়।

জেলা ছাত্রদলের নেতারা বলেন, এসব অনাকাঙ্ক্ষিত ও সহিংস কর্মকাণ্ডের দায় সংগঠন কোনোভাবেই বহন করবে না। পাশাপাশি জামালপুরের সার্বিক শান্তি ও শৃঙ্খলা রক্ষায় জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান সুমিল, সিনিয়র সহ-সভাপতি শামীম আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহাদী হাসান রেমিন এবং যুগ্ম সাধারণ সম্পাদক তুষার মাহমুদ উজ্জ্বল।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  জামালপুর   ছাত্রদল   নাশকতা   অভিযোগ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close