শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
জাতীয় শিক্ষা সপ্তাহে কাঠালিয়ার শিক্ষার্থীর সাফল্য
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ২:২১ পিএম আপডেট: ১৯.০১.২০২৬ ২:২৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জাতীয় শিক্ষা সপ্তাহে জাতীয় পর্যায়ে তাৎক্ষণিক অভিনয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে কাঠালিয়া পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের ৮ম শ্রেণির শিক্ষার্থী মোহসিনা মাহজাবিন নিরা।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ মাঠে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় মোহসিনা মাহজাবিন তার অসাধারণ অভিনয় দক্ষতা, সাবলীল উপস্থাপন ও তাৎক্ষণিক প্রতিক্রিয়ার মাধ্যমে বিচারকদের মন জয় করেন।

মোহসিনা মাহজাবিন নিরা ঝালকাঠির কাঠালিয়ার পশ্চিম ছিটকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাঈনউদ্দীন নিউটন এবং পশ্চিম আউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুবা রেদওয়ান শিল্পী দম্পতির দ্বিতীয় সন্তান।

এর আগে সে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে তাৎক্ষণিক অভিনয়ে প্রথম স্থান অর্জন করেছিলেন। মোহসিনার এ সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী তাকে অভিনন্দন জানিয়েছেন।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  জাতীয় শিক্ষা সপ্তাহ   কাঠালিয়া  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close