রোববার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সরকারি চাকরিজীবীদের নতুন বেতন নির্ধারণ শুরু কাল      ● দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে : অর্থমন্ত্রী      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ রাজধানীর চার বারে অভিযান      ● বঙ্গোপসাগরকে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে রাখতে চায় বাংলা‌দেশ : মুনীরুজ্জামান      ● গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে, আটকে পড়া ৬৯ শ্রমিক উদ্ধার      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬০৮      ● ২৪ ঘণ্টায় হামে ৮ জনের প্রাণহানি      
দেশজুড়ে
হাটহাজারীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ২:৫৩ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় ইয়াসিন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (১৯ জানুয়ারি) সকালে চট্টগ্রাম-রাঙ্গামাটি আঞ্চলিক মহাসড়কের ফতেয়াবাদ গার্লস হাইস্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াসিন হাটহাজারী উপজেলার মাছুয়াঘোনা এলাকার মধ্যম মাদার্সা গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, একটি দ্রুতগামী অজ্ঞাতনামা ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দিলে সংঘর্ষে গুরুতর আহত হন তিনি। এ সময় মোটরসাইকেলে থাকা আরও একজন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে গেলে সকাল ১০টা ৪০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক ইয়াসিনকে মৃত ঘোষণা করেন।

রাউজান হাইওয়ে পুলিশের এক কর্মকর্তা জানান, ঘাতক ট্রাক শনাক্তের জন্য তদন্ত কার্যক্রম জোরদার করা হয়েছে। ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  হাটহাজারী   নিহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close