রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
টঙ্গীবাড়ীতে গণভোট ও বিশেষ কম্বিং অপারেশন নিয়ে মতবিনিময় সভা
টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ২:৫৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে গণভোট ও বিশেষ কম্বিং অপারেশন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় জনপ্রতিনিধি, মৎস্যজীবী, জেলে ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলার হাসাইল বানারী ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান। বিশেষ অতিথি ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাম্মত নিগার সুলতানা।

বক্তারা বলেন, গণভোটের সময় আইনশৃঙ্খলা বজায় রাখা এবং অবৈধ কার্যক্রম দমনে বিশেষ কম্বিং অপারেশন গুরুত্বপূর্ণ। এই প্রয়াসে স্থানীয় জনগণের সহযোগিতা অপরিহার্য। বিশেষ করে মৎস্যজীবী ও জেলেদের উদ্দেশ্যে নদী ও জলাশয়ে কোনো ধরনের অবৈধ কার্যক্রমে জড়িত না হওয়ার পাশাপাশি সন্দেহজনক কিছু নজরে এলে প্রশাসনকে তাৎক্ষণিকভাবে জানাতে আহ্বান জানানো হয়।

হাসাইল বানারী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. সিরাজুল ইসলামের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন জেলা মৎস্যজীবী সমিতির সভাপতি মো. জয়নাল খালাসী, টঙ্গীবাড়ী অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আপন সরদার, ইউপি সদস্য বাবু হাওলাদার, সিদ্দিক বেপারি, কায়ুম শেখসহ জেলে, আড়তদার, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  টঙ্গীবাড়ী   গণভোট   মতবিনিময় সভা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close