শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
শিবপুরে বিধবার বসতঘর আগুনে পুড়ে ছাই
শিবপুর (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৩:১৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নরসিংদীর শিবপুরে আগুনে পুড়ে গেছে এক বিধবার বসতঘর।

সোমবার (১৯ জানুয়ারি) সকালে উপজেলার ধানুয়া উত্তরপাড়া এলাকায় হেনা বেগমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, হেনা বেগমের স্বামী মোগল মিয়া বহু বছর আগে মারা গেছেন। তিনি একা কষ্টের সঙ্গে সংসার চালাচ্ছেন।

এদিকে, অগ্নিকাণ্ডে প্রাণহানি ঘটেনি, তবে বাড়ি ও সমস্ত মালপত্র পুড়ে ছাই হয়ে গেছে। ভুক্তভোগী জানান, আগুনে প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

জানা যায়, স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন এবং পরে খবর দেওয়া হয় শিবপুর ফায়ার সার্ভিসে। ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের একটি দল স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

শিবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার সাইফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোছা. ফারজানা ইয়াসমিন বলেন, “খবর পেয়েছি। ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারিভাবে আর্থিক সহায়তা প্রদান করা হবে।”

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  শিবপুর   আগুন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close