শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      
দেশজুড়ে
গোদাগাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৩:৩৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজশাহীর গোদাগাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে হামলার ঘটনায় দায়ের করা মামলায় গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম দুলালকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় গোদাগাড়ী সদর উপজেলার ডাইংপাড়া মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত দুলাল মৃত আফসার আলীর ছেলে। তিনি গোদাগাড়ী সরকারি মেডিকেল মোড় এলাকার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি গোদাগাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটি কর্মসূচি পালনের সময় একদল লোক আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। এ সময় আন্দোলনের কয়েকজন নেতাকর্মী আহত হন। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় আহতদের পক্ষ থেকে গোদাগাড়ী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় একাধিক ব্যক্তিকে আসামি করা হয়। 

গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান বাসির বলেন, মামলার তদন্তে প্রাপ্ত তথ্য ও প্রমাণের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। 

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close