সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
দেশজুড়ে
নবীগঞ্জে এলপি গ্যাসের ডিস্ট্রিবিউটরকে জরিমানা
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৩:৪০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নবীগঞ্জ উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে এক ডিস্ট্রিবিউটরকে জরিমানা করা হয়েছে।

সোমবার (১৯ ডিসেম্বর) দুপুরে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে এলপিজি গ্যাসের সরবরাহ, মজুদ ও মূল্য পরিশিষ্ট সংক্রান্ত বিষয়াদি সরেজমিনে যাচাই করা হয়। 

যাচাইয়ে দেখা যায়, সরকার কর্তৃক নির্ধারিত ১২ কেজি এলপি গ্যাসের মূল্য ১৩০৬ টাকা নির্ধারিত থাকলেও তা অতিক্রম করে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি করা হচ্ছে। এ অপরাধে অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ এর ৩ ধারায় ইনাতগঞ্জ বাজারের জালাল এনার্জি পয়েন্ট (প্রো. জামাল চৌধুরী)-কে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া অভিযানে সংশ্লিষ্ট খুচরা ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং ভবিষ্যতে সরকার নির্ধারিত মূল্যের বাইরে গ্যাস বিক্রি না করার নির্দেশ দেওয়া হয়।

ভোক্তাদের উদ্দেশ্যে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, গ্যাস ক্রয়ের সময় অবশ্যই মেমো সংগ্রহ করতে হবে। কোনো রিটেইলার বা খুচরা বিক্রেতা যদি মেমো দিতে অস্বীকৃতি জানায়, তাহলে তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনকে অবহিত করার পরামর্শ দেওয়া হয়েছে।

অভিযানটি পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম। এ সময় তিনি বলেন, ‘সরকার নির্ধারিত মূল্যের বাইরে অতিরিক্ত দামে কোনো নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।’

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  নবীগঞ্জ   এলপি গ্যাস   ডিস্ট্রিবিউটর   জরিমানা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close