শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
পাংশায় ওয়ান শুটারগান ও ককটেল বোমা উদ্ধার
পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৪:০৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় দুইটি ওয়ান শুটারগান ও তিনটি ককটেল বোমা উদ্ধার করেছে যৌথবাহিনী।

রোববার (১৮ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক তিনটা থেকে সোমবার (১৯ জানুয়ারি) ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত উপজেলার শরিষা ইউনিয়নে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির উপ-অধিনায়ক মেজর মোস্তফা সাইফ নেতৃত্বে পাংশা আর্মি ক্যাম্পের সদস্যরা উপজেলার শরিষা ইউনিয়নের বহলাডাঙ্গার চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি মো. কাজলের বাড়িতে অভিযান চালান। তবে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে আসামি কাজল পালিয়ে যেতে সক্ষম হয়।

এ সময় ঘটনাস্থল থেকে দুইটি ওয়ান শুটারগান ও তিনটি ককটেল বোমা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অবৈধ অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য পরবর্তীতে পাংশা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পলাতক আসামি কাজল উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা গ্রামের বাসিন্দা অনাথ শেখের ছেলে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  পাংশায   ওয়ান শুটারগান   ককটেল বোমা উদ্ধার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close