শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
সাবেক এমপি মুন্নার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দাখিল
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৪:০৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সাবেক সংসদ সদস্য ও নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা. হাবিবে মিল্লাত মুন্নার বিরুদ্ধে দুর্নীতি ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনে লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট হুমায়ুন কবীর কর্ণেল কমিশনের চেয়ারম্যান বরাবর অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রটি তিনি নিজের ফেসবুক পেজেও প্রকাশ করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, হাবিবে মিল্লাত মুন্না ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় তার সম্পদের অনেক অংশ গোপন করেছেন। অ্যায়ারল্যান্ড, মালয়েশিয়া, লন্ডন ও সিঙ্গাপুরে তার বিপুল পরিমাণ সম্পদ রয়েছে। অভিযোগে বলা হয়েছে, হলফনামায় প্রদত্ত তথ্যের তুলনায় বাস্তব সম্পদের পরিমাণ হাজারগুণ বেশি।

এছাড়া অভিযোগে উল্লেখ করা হয়েছে, তিনি সরকারি তহবিল আত্মসাৎ করে দেশে ও বিদেশে স্ত্রীর নামে সম্পদ গোপন করেছেন। ২০২৪ সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ওপর গুলি চালানোসহ চারটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামী হিসেবে বর্তমানে পলাতক রয়েছেন।

অ্যাডভোকেট হুমায়ুন কবীর কর্ণেল বলেন, “২০১৪ ও ২০১৮ সালে দেশে একতরফার নির্বাচনের এমপি হন হাবিবে মিল্লাত মুন্না। এর মধ্যে একবার বিনা ভোটের এমপিও হয়েছেন। নির্বাচনে হলফনামায় তিনি তথ্য গোপন করেছেন। তিনি যে তথ্য দিয়েছেন তার চেয়ে হাজারগুন বেশী সম্পদ রয়েছে হাবিবে মিল্লাতের। দুর্নীতির মাধ্যমে অবৈধ টাকা বিভিন্ন প্রতিষ্ঠানের নামে বিদেশে পাচার করেছেন। এগুলো বের করে বিচারের আওতায় আনতে হবে। তবে ভবিষ্যতে কেউ আর অনিয়ম দুর্ণীতি করার সাহস পায় না।”

উল্লেখ্য, অভিযোগে এই অনিয়ম ও দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ও উল্লেখ করা হয়েছে এবং কমিশনের কাছে এই বিষয়ে বিচারের দাবি জানানো হয়েছে।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  সাবেক এমপি   দুর্নীতি   অভিযোগ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close