রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
নির্বাচনে সাংবাদিকদের দায়িত্ব পালনে পূর্ণ সহযোগিতা থাকবে : খায়রুল আলম
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৪:১৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বরিশালের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. খায়রুল আলম সুমন বলেছেন, ‘নির্বাচন কমিশনের জারিকৃত পরিপত্র অনুযায়ী যাচাই-বাছাই শেষে নির্বাচনের সময় সংবাদকর্মীদের পেশাগত দায়িত্ব পালনে প্রয়োজনীয় সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।’

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে এ সভার আয়োজন করে গৌরনদী উপজেলা প্রশাসন।

প্রধান অতিথির বক্তব্যে সভায় খায়রুল আলম সুমন আরও বলেন, ‘অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন প্রশাসনের প্রধান অগ্রাধিকার। সে লক্ষ্যেই নির্বাচন ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা রক্ষা ও ভোটকেন্দ্রভিত্তিক নিরাপত্তা পরিকল্পনা নিয়ে সমন্বিত প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। ভোটাররা যেন কোনো ধরনের ভয়ভীতি ছাড়াই কেন্দ্রে উপস্থিত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করতে সরকারপ্রদত্ত নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।’

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. ইব্রাহীমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফখরুল ইসলাম মৃধা, গৌরনদী সেনা ক্যাম্পের ক্যাপ্টেন সায়িদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান, গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল।

সভায় নির্বাচন ও গণভোটকে ঘিরে নিরাপত্তা প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সাংবাদিকদের দায়িত্ব পালনে সহযোগিতার বিষয়গুলো গুরুত্বসহকারে আলোচিত হয়।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  নির্বাচন   সাংবাদিকদের দায়িত্ব পালন   সহযোগিতা   খায়রুল আলম  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close