শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
কুমিল্লা-৬ আসনে ইয়াছিনের মনোনয়ন প্রত্যাহার
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৪:২২ পিএম আপডেট: ১৯.০১.২০২৬ ৪:৩৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পরামর্শ অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা–৬ আসনের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি নেতা হাজী আমিনুর রশিদ ইয়াছিন।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে তিনি এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের ঘোষণা দেন। এর আগে গত ১৫ জানুয়ারি কুমিল্লা দক্ষিণ জেলার সব সংসদীয় আসনে বিএনপির নির্বাচনি সমন্বয়ক হিসেবে দায়িত্ব পান হাজী ইয়াছিন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, “তারেক রহমান আমাকে বলেছেন— আমি একা, আমাকে সারা বাংলাদেশ দেখতে হবে। আপনি একজন অভিজ্ঞ মানুষ। দীর্ঘদিন কুমিল্লার দায়িত্বে ছিলেন এবং এখন কেন্দ্রীয় উপদেষ্টা। আপনি আমাকে সহযোগিতা করুন। কুমিল্লার ছয়টি নির্বাচনী এলাকার ছয়টি আসন কীভাবে এগিয়ে নেওয়া যায়, সেটি দেখুন। এই দায়িত্ব পালন করলে আমি অন্তত খুশি হব।”

হাজী ইয়াছিন আরও বলেন, “তারেক সাহেবকে আমি শ্রদ্ধা ও সম্মান করি। তিনি আমার দলের চেয়ারম্যান। আমি এই দলকে ভালোবাসি। তারেক রহমানের প্রতি শ্রদ্ধা ও দায়িত্ববোধ থেকেই আমি আমার স্বতন্ত্র মনোনয়ন প্রত্যাহার করব।”

উল্লেখ্য, কুমিল্লা-৬ আসনে এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী হলেন মনিরুল হক চৌধুরী।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  কুমিল্লা-৬   মনোনয়ন প্রত্যাহার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close