মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার, তেল রপ্তানিতে সুখবর      এবার পাঁচ জেলায় বিজিবি মোতায়েন      
জাতীয়
গণভোট নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা সফল হবে না : আলী রীয়াজ
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৪:৩০ পিএম
অধ্যাপক আলী রীয়াজ

অধ্যাপক আলী রীয়াজ

গণভোট নিয়ে যারা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন, তা সফল হবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ। তিনি প্রত্যেককে রাষ্ট্র মেরামতে দায়িত্ব পালন করার আহ্বান জানান।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহের তারেক স্মৃতি অডিটোরিয়ামে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মির সভাপতিত্বে ‘গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণ উদ্দেশ্যে’ আয়োজিত মতবিনিময় সভায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বক্তব্য রাখেন।

আলী রীয়াজ বলেন, প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন। তাতে দেশের বিদ্যমান আইনে কোনো বাধা নেই। কারণ আপনারা ভোটার, আপনাদের নিঃসন্দেহে রাজনৈতিক পক্ষপাত পছন্দ থাকবেই, থাকারই কথা। আপনারা নাগরিকদের উৎসাহিত করেন। সাদা ব্যালটে যেন তারা পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করেন। পাশাপাশি এটাও বলুন গোলাপি ব্যালটে যা থাকবে রাষ্ট্রটা ভবিষ্যৎতে কিভাবে সংস্কার করতে চান।

তিনি বলেন, কে ক্ষমতায় গেলো, কে গেলো না তাতে কিছু যায় আসে না। সাদা ব্যালট ৫ বছরের জন্য, আর গোলাপি ব্যালট রাষ্ট্র সংস্কারের পথরেখা তৈরি করবে। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলো একমত থাকবে বলে কথা দিয়েছে। সুতরাং গণভোট নিয়ে যারা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন, তা সফল হবে না। প্রত্যেককে রাষ্ট্র মেরামতে দায়িত্ব পালন করতে হবে।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, অনেকেই বলছেন কেউ যদি দায়িত্ব পালন না করে। এ নিয়ে আমার কথা হচ্ছে যে রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে, ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক শক্তিগুলো, মাসের পর মাস যুক্ত থেকেছে, অঙ্গীকার করেছে তারা কেন তা করবে না বলে আমি তা মনে করছি না। তারা অবশ্যই পালন করবে, তারা তো অঙ্গীকারবদ্ধ হয়ে শাসন করবে। তারা তো অংশগ্রহণ করেছে, তারা তো না বলছেন না। আর নাই বলবেন কেন, এই জিনিস তো এই সরকারের তৈরি নয়, এটা রাজনৈতিক দলগুলোর তৈরি করা। রাজনৈতিক ঐক্যের মধ্য দিয়ে এগুলো তৈরি হয়েছে। সেটা বাস্তবায়নের লক্ষ্যে নেয়ার জন্যে প্রজাতন্ত্রের কর্মকর্তাদের বাধা আইনিভাবে নেই, নৈতিকভাবেও নেই।

তিনি আরও বলেন, বৈশ্বিক প্রেক্ষাপটে পৃথিবীর বিভিন্ন দেশে যখনই গণভোট হয়েছে তার অধিকাংশ ক্ষেত্রে রাষ্ট্র তথা সরকার ইতিবাচক ভোটের জন্য প্রচারণা করেছে।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, দেশে বিদেশে একটি চক্র গণভোট নিয়ে ফ্যাসিবাদ সৃষ্টি করতে নানা অপপ্রচার চালাচ্ছে। এ চক্র থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। গণভোটে হ্যাঁ দিলে সংবিধানে বিসমিল্লাহ থাকবে না। আল্লাহর ওপর মানুষের পূর্ণ আস্থা থাকবে না। এসবকিছুই সম্পূর্ণ ভুয়া। এই ফ্যাসাদ সৃষ্টিকারীদের ফাঁদ থেকে সতর্ক থাকতে হবে।

দায় থেকে সবাইকে ঐক্যবদ্ধ থেকে গণভোটে অবশ্যই হ্যাঁ বিজয়ী করার আহ্বান জানান। মতবিনিময় সভায় বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  গণভোট   বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা   আলী রীয়াজ  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close