শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
জাতীয়
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ভূরাজনৈতিক চাপ নেই : চীনা রাষ্ট্রদূত
রংপুর অফিস
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৫:০৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ধরনের ভূরাজনৈতিক চাপ নেই বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। 

তিনি বলেছেন, ‘এটি বাংলাদেশের নিজস্ব প্রকল্প এবং এতে বিনিয়োগ করবে চীন। বাংলাদেশ ও চীন উভয় দেশই প্রকল্পটি বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ।’

সোমবার (১৯ জানুয়ারি) রংপুরের কাউনিয়ার তিস্তা ব্রিজ সংলগ্ন ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইয়াও ওয়েন এসব কথা বলেন।

সকালে পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে তিস্তা ব্রিজ এলাকা পরিদর্শন করেন চীনা রাষ্ট্রদূত। এ সময় নদীভাঙন রোধ ও বন্যা নিয়ন্ত্রণে চলমান ও প্রস্তাবিত কার্যক্রম সম্পর্কে তাদের অবহিত করে পানি উন্নয়ন বোর্ড। পরে তারা তিস্তা নদীতে নৌকা ভ্রমণ করেন।

পরিদর্শন শেষে তারা দশ টুনুর ঘাট এলাকায় যান এবং তিস্তা অববাহিকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন।

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, বর্তমান সরকারের মেয়াদে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হচ্ছে না। তবে প্রকল্পটি যাচাই-বাছাইয়ের জন্য চীনে পাঠানো হয়েছে। 

নির্ধারিত সময়ে কাজ শুরু না হলেও হতাশ হওয়ার কোনো কারণ দেখছেন না বলে জানান তিনি।

রিজওয়ানা হাসান আরও বলেন, প্রকল্পটি একটি বড় ও গুরুত্বপূর্ণ উদ্যোগ হওয়ায় এর প্রতিটি ধাপ গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হচ্ছে।

দীর্ঘদিন ধরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে উত্তরাঞ্চলের প্রায় দুই কোটি মানুষ আন্দোলন করে আসছে। তাদের প্রত্যাশা সব ধরনের প্রতিবন্ধকতা কাটিয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আলো দেখবে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন   ভূরাজনৈতিক চাপ   চীনা রাষ্ট্রদূত  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close