সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
দেশজুড়ে
ধুনটে ট্রাফিক চেকিংয়ে পুলিশকে হেনস্তা
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৫:১০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বগুড়ার ধুনটে ট্রাফিক চেকিং চলাকালীন তিন পুলিশ সদস্যকে হেনস্তার ঘটনা ঘটেছে। পরে অতিরিক্ত পুলিশ এসে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সোমবার (১৯ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলার হুকুম আলী বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে। হেনস্তার শিকার পুলিশ সদস্যরা আসন্ন নির্বাচন উপলক্ষে মোটরসাইকেলের কাগজপত্র ও মালিকানা যাচাই করছিলেন।

টিএসআই আবুল কালাম আজাদ বলেন, “ধুনট উপজেলার হুকুম আলী বাসষ্ট্যান্ড এলাকায় চেকপোষ্ট বসানো হয়। এ সময় আমি একটি মোটর সাইকেল আটক করে কাজপত্র যাচাই করছিলাম। অন্যদিকে কনস্টেবল আব্দুল খালেক টাকার বিনিময়ে  একটি মোটর সাইকেল ছেড়ে দিয়েছে এমন দাবী করে স্থানীয় জনগন উত্তেজিত হয়ে ওঠে আক্রমনাত্মক আচরন করে।”

বগুড়া ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন) সালেকুজ্জামান খান বলেন, “সদর ট্রাফিক ফাঁড়ির টাউন উপপরিদর্শক (টিএসআই) আবুল কালাম আজাদকে ধুনটে পাঠানো হয়। তিনি থানা পুলিশের সহযোগিতায় সড়কে চেকপোস্ট বসিয়ে  মোটরসাইকেলের কাগজপত্র ও মালিকানা যাচাই-বাছাই করছিলেন।”

তিনি আরও বলেন, “হুকুম আলী বাসস্ট্যান্ডে চেকপোস্ট চলাকালে বেলা ১১ টার দিকে কিছু উচ্ছৃঙ্খল জনগণ চেকপোস্টে দায়িত্বরত কনস্টেবল আব্দুল খালেকের বিরুদ্ধে অভিযোগ তুলে দাবী করেন তিনি এক হাজার টাকা নিয়ে কাগজপত্র বিহীন একটি মোটরসাইকেল ছেড়ে দিয়েছেন। এ সময় উচ্ছৃঙ্খল জনগন সেখানে মব সৃষ্টি করে পুলিশ সদস্যদেরকে হেনস্তা করে।পরে ধুনট থানা থেকে অতিরিক্ত পুলিশ সেখানে গিয়ে তিন পুলিশ সদস্যকে উদ্ধার করে থানায় নিয়ে যান।”

সালেকুজ্জামান খান আরও বলেন, “মোটরসাইকেল ছেড়ে দিয়ে টাকা নিয়েছে এ ধরনের অভিযোগ সঠিক না। স্থানীয় কিছু উচ্ছৃঙ্খল জনগণ মব সৃষ্টি করে পুলিশের কাজে বাধা সৃষ্টি এবং তাদেরকে হেনস্তা করেছে। পরে কোন অভিযোগকারীকে খুঁজে পাওয়া যায়নি।”

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  ধুনট   পুলিশ   হেনস্তা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close