মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার, তেল রপ্তানিতে সুখবর      এবার পাঁচ জেলায় বিজিবি মোতায়েন      
জাতীয়
চীনের যাচাই শেষ না হওয়া পর্যন্ত তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু নয় : রিজওয়ানা হাসান
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৫:৩৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘চীনের যাচাই-বাছাই প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করা হচ্ছে না। তবে কোনভাবেই হতাশা ছড়ানো যাবে না। এটা মানুষের এতো বেশি প্রত্যাশার একটা প্রকল্প। এই প্রকল্পটা করার ব্যাপারে চীন ও বাংলাদেশ সরকার উভয়ই প্রতিশ্রুতিবদ্ধ। যেন কোনো ভুল না থাকে। আমরা সম্পূর্ণ সঠিকভাবে কাজটা করতে পারি এবং জানুয়ারিতে না হলেও চলতি বছরেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হওয়ার আশাবাদী।’

সোমবার (১৯ জানুয়ারি) বেলা ১১টায় রংপুরের কাউনিয়া উপজেলায় তিস্তার ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। 

এ সময় রিজওয়ানা হাসান আরও বলেন, ‘চায়নার রাষ্ট্রদূত বলেছেন, তারা দ্রুত সম্ভব কাজটা শুরু করবার পক্ষপাতী এবং চায়না আশা করে- এই বছরের মধ্যেই যত দ্রুত সম্ভব তিস্তা মহাপরিকল্পনার কাজটা শুরু হবে। এই প্রকল্পটা করার ব্যাপারে চীন সরকার বাংলাদেশ সরকার উভয়ই প্রতিশ্রুতিবদ্ধ বলেই আমরা আপনাদের কাছে আবার এসেছি। এই প্রকল্পটা হবে এবং এইটার স্বপক্ষে রাজনৈতিক দলগুলো তারা নির্বাচনে বলেছেন। 

পানিসম্পদ উপদেষ্টা বলেন, ‘ আগামী ২৬ জানুয়ারি তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন শুরু হওয়ার কতা ছিল। কিন্তু তাড়াহুড়াটা না করে আমরা একটু সময় দেই। কাজটা ভালো করার। প্রকল্পটা অনেক বেশি জটিল হওয়ায় এখানে দেখতে হবে বন্যা নিয়ন্ত্রণ, নদী ভাঙ্গন রোধ ও সেচ ব্যবহার। ফলে, এটা ফুলপ্রুফ করার জন্য চায়না একটু সময় নিচ্ছে। অন্যান্য বারের থেকে এবারে ডিফারেন্ট কেন? আমরা বিস্তারিত কাজ করেছি। মাঠ পর্যায়ে গণশুনানি হয়েছে। জাতীয় পর্যায়ে বিশেষজ্ঞদের মতামত নেওয়া হয়েছে। তারপরে এটা চীন দেশে পাঠানো হয়েছে এবং তারা এটা যাচাই বাছাই করছে। চীনের সাথে বাংলাদেশের সম্পর্কটা বন্ধুত্বপূর্ণ। তিস্তা প্রকল্পের বাস্তবায়নের ক্ষেত্রেও তারা এগিয়ে এসেছে।’

‘তিস্তার পানির ন্যায্য হিস্যা এটা একটা চলমান প্রক্রিয়া। যেহেতু ৫৪ বছর ধরে আলোচনা চলছে, সেহেতু বড় রাজনৈতিক ইস্যু। আমরা মনেকরি নির্বাচিত সরকার এসে এটা করাটাই ভালো। নির্বাচিত সরকার এসে যেন তাদের আর অপেক্ষা করতে না হয় সেই প্রস্তুতিটা আমরা গঙ্গার ক্ষেত্রে এবং তিস্তার ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রেই করেছি।’

এ সময় উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদুত ইয়াও ওয়েন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. এনায়েত উল্লাহ, উপদেষ্টার একান্ত সচিব আবু নইম মোহাম্মদ মারুফ খান, পানিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম, রংপু জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, রংপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন, কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা প্রমুখ।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  চীনের যাচাই   তিস্তা মহাপরিকল্পনা   কাজ   রিজওয়ানা হাসান  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close