শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
র‍্যাব পরিচয়ে ডাকাতি, গ্রেফতার ১
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৫:৪৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

র‍্যাব পরিচয়ে নারায়ণগঞ্জের দুই স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে ৮০ লাখ টাকা ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে বেল্লাল খান তুহিন নামের এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব। এ সময় তার কাছ থেকে ডাকাতির নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

গতকাল রাতে পটুয়াখালীর দশমিনা থানার নলখোলা এলাকায় র‍্যাবের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। তুহিন পিরোজপুর জেলার মঠবাড়ীয়া থানার বড়শৌলা গ্রামের বাসিন্দা।

র‍্যাব জানায়, গত ৭ জানুয়ারি বিকেলে মোজাম্মেল হক হুমায়ুন ও ফজলে রাব্বি নামে দুই স্বর্ণ ব্যবসায়ী ঢাকার বায়তুল মোকাররম মার্কেটের স্বর্ণ শিল্পালয়ে স্বর্ণ বিক্রি শেষে নগদ ৮০ লাখ টাকা নিয়ে ‘শ্রাবণ পরিবহন’ বাসে করে নারায়ণগঞ্জে ফিরছিলেন। বাসটি রাজধানীর মাতুয়াইল এলাকায় দি ওয়ান রেস্টুরেন্টের সামনে পৌঁছালে একটি সাদা রঙের মাইক্রোবাস চলন্ত বাসটির গতিরোধ করে। এ সময় কয়েকজন ব্যক্তি নিজেদের র‍্যাব সদস্য পরিচয় দিয়ে ওই দুই ব্যবসায়ীকে টাকার ব্যাগসহ বাস থেকে নামিয়ে মাইক্রোবাসে তুলে নেয়। পরে তাদের মারধর করে চোখ বেঁধে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দ সেতুর নিচে ফেলে রেখে পালিয়ে যায় ডাকাতরা।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  র‍্যাব   ডাকাতি   গ্রেফতার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close