শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
কুলিয়ারচরে ভোটের গাড়ি কার্যক্রমের উদ্বোধন করলেন আদিলুর
কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৫:৫০ পিএম আপডেট: ১৯.০১.২০২৬ ৫:৫২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ২০২৬ সালের গণভোটকে সামনে রেখে সাধারণ ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করতে কিশোরগঞ্জের কুলিয়ারচরে ভোটের গাড়ির বিশেষ প্রচারণা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে কুলিয়ারচর থানা সংলগ্ন মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফিতা কেটে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, গণপূর্ত মন্ত্রণালয় ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা, সুপ্রিম কোর্টের আইনজীবী ও মানবাধিকার কর্মী আদিলুর রহমান খান।

প্রধান অতিথির বক্তব্যে আদিলুর রহমান খান বলেন, “মূলত নির্বাচনের গুরুত্ব ও ভোটাধিকার প্রয়োগে জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।”

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী।

স্বাগত বক্তব্য দেন কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার ইয়াসিন খন্দকার। এছাড়া বীর কাশিমনগর এফ ইউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রিয়াজুল করিম এবং লক্ষ্মীপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সালমান হাসাইনী বক্তব্য দেন।

এতে উপস্থিত ছিলেন এলজিইডির প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন, ডিপিএইচইরের উপ-পরিচালক প্রকৌশলী মো. আব্দুল আউয়াল, উপ-পরিচালক স্থানীয় সরকার (উপ-সচিব) জেবুন নাহার শাম্মী, ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. ফয়জুল ইসলাম, কুলিয়ারচর থানার ওসি মো. নুরুন্নবীসহ জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ মাহমুদুল হাসান জয়ের পরিবারের সদস্যরা।

নির্বাচনকে ঘিরে দেশজুড়ে জনসচেতনতা তৈরিতে ভোটের গাড়ির এই প্রচারণা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা। পর্যায়ক্রমে এই কার্যক্রম সারা দেশে সম্প্রসারণ করা হবে বলেও জানানো হয়।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  কুলিয়ারচর   ভোটের গাড়ি   উদ্বোধন   আদিলুর  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close