শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      
দেশজুড়ে
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুল্যান্সে আগুন
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৫:৫৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রোগীবাহী একটি অ্যাম্বুল্যান্সে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে অ্যাম্বুল্যান্সে থাকা রোগীসহ সাতজন দ্রুত নেমে পড়ায় বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া এলাকায় ধলেশ্বরী সেতুর ওপর এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, অ্যাম্বুল্যান্সটি রোগী ও তার স্বজনসহ সাতজনকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঝিনাইদহ যাচ্ছিল। পথিমধ্যে ধলেশ্বরী সেতুর ওপর পৌঁছালে যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে ধোঁয়া বের হতে থাকে। মুহূর্তের মধ্যেই আগুন ধরে যায়।

চালক তাৎক্ষণিকভাবে অ্যাম্বুল্যান্স থামিয়ে রোগীসহ সবাইকে দ্রুত নামিয়ে দেন। যাত্রীরা নিরাপদে নেমে যাওয়ার কিছুক্ষণ পরেই অ্যাম্বুল্যান্সটিতে দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়ে।

সিরাজদিখান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর আরিফ আনোয়ার বলেন, “সংবাদ পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান এবং আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে এম্বুল্যান্সটি ক্ষতিগ্রস্ত হলেও যাত্রীরা অক্ষত রয়েছেন।”

কেকে/ আরআই


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close