সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৭ জন      একদিনের সফরে বরিশালের পথে প্রধানমন্ত্রী      রাজধানীতে জলাবদ্ধতা      
দেশজুড়ে
চৌদ্দগ্রামে বিএনপি-জামায়াত পাল্টাপাল্টি হামলা-ভাংচুর ও অগ্নিসংযোগ
‎চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৬:০৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় বিএনপি-জামায়াত পাল্টাপাল্টি হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয় বিএনপি নেতার বাড়ি, জামায়াতের তিনটি অফিস, একটি দোকান ও একটি শিক্ষা প্রতিষ্ঠানের বাসে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। 

জামায়াত দাবি করছে, বিএনপির কর্মীরাই আগুন লাগিয়েছে। অপরদিকে বিএনপি নেতা বাচ্চু মিয়ার বাড়ি কুপিয়ে তছনছ করা হয়েছে এবং স্থানীয় বিএনপি দলীয় কার্যালয় ভাংচুর করা হয়। 

রোববার (১৮ জানুয়ারি) রাত ১১টায় উপজেলার শুভপুর ইউনিয়নে এসব ঘটনা ঘটে।
 
‎স্থানীয় সূত্রে প্রাপ্ত অভিযোগে জানা গেছে, রোববার (১৮ জানুয়ারি) রাত ১১টায় সংঘবদ্ধ একদল দুর্বৃত্ত উপজেলার শুভপুর ইউনিয়নের ধনিজকরা গ্রামের বিএনপি নেতা বাচ্চু মিয়ার বাড়িঘর কুপিয়ে তছনছ করে। এ সময় হামলাকারীরা তাকে প্রাণনাশের হুমকি দেয়। 

বাচ্চু মিয়ার দাবি, ওই দিন বিকালে রাজনৈতিক কথা-কাটাকাটির জের ধরে জামায়াত-শিবির নেতা কর্মীরা হামলা করে তার বাড়িঘর চাঙচুর করে। 

একই রাতে একই গ্রামে জামায়াতের নির্বাচনি কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়। এরপর রাত দুইটার দিকে একই ইউনিয়নের পাশ্ববর্তী গাছবাড়িয়া গ্রামের তেলিপুকুর পাড়ে জামায়াতের নির্বাচনি কার্যালয়ে মোটরসাইকেলে আসা মুখোশধারী তিন যুবক আগুন ধরিয়ে দেয়। এতে ওই অফিস ও অফিস লাগোয়া একটি মুদি দোকান পুরোপুরি ভস্মীভূত হয়। এতে পনের লক্ষাধিক টাকার ক্ষতির দাবি করেন দোকানি নাছির। 

একই রাতে পাশ্ববর্তী কালিকাপুর ইউনিয়নের সমেশপুর মোসলেম মার্কেটে জামায়াতের নির্বাচনি অফিস পেট্রোল ঢেলে আগুন দেয়া হয়।

আজ সোমবার (১৮ জানুয়ারি) ভোররাতে বাতিসা ইউনিয়নের নানকরা আয়েশা ছিদ্দিকা (রা.) মহিলা মাদ্রাসার ছাত্রীদের বহনকারী বাসে আগুন লাগিয়ে দেয় দূর্বৃত্তরা। এ নিয়ে উত্তেজনায় দুপুরে ধনিজকরা বাজারে উভয়পক্ষের হামলায় উপজেলা বিএনপির প্রচার সম্পাদক গাজী ইসমাইল, ছাত্রদল নেতা শাহাদাত হোসেন ও জামায়াত সমর্থক তাসকিন আহত হয়েছে। 
এদিকে, বাসে আগুন দেয়ার প্রতিবাদ ও দূর্বৃত্তদের গ্রেফতারের দাবিতে সোমবার দুপুরে মানববন্ধন করেছে নানকরা আয়েশা ছিদ্দিকা (রা.) মহিলা মাদ্রাসা পরিচালনা কমিটি, অভিভাবক, শিক্ষক ও কোমলমতি শিক্ষার্থীরা। তারা শিগগিরই দূর্বৃত্তদের গ্রেফতার করতে প্রশাসনের নিকট দাবি জানান। 

‎ধনিজকরায় ক্ষতিগ্রস্ত মার্কেটের মালিক শাহাদাত হোসেন গোলাপ বলেন, ‘বিএনপির কর্মীদের আগুনে আমার মার্কেট ক্ষতিগ্রস্ত হয়েছে।’

কালিকাপুর ইউনিয়নের সমেশপুরের এক বাসিন্দা বলেন, ‘দুই ছাত্রদল কর্মী জামায়াত অফিসে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। এতে পুরো অফিস ক্ষতিগ্রস্ত হয়।’

‎হামলায় তছনছ ঘরের মালিক ধনিজকরার বিএনপি নেতা বাচ্চু বলেন, ঘরে রাখা গরু বিক্রির দুই লাখ ৮০ হাজার টাকা নিয়ে গেছে জামায়াতের নেতাকর্মীরা।
চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. বেলাল হোসাইন বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে শান্ত চৌদ্দগ্রামকে অশান্ত করতে পাঁয়তারা করছে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এরই অংশ হিসেবে তারা তিনটি নির্বাচননি অফিস আগুনে জ্বালিয়ে দিয়েছে। তাদের আগুন থেকে রেহাই পায়নি নানকরায় শিক্ষা প্রতিষ্ঠানের গাড়ি ও জামায়াত অফিসের পাশে মুদি দোকান। জনসমর্থন না থাকায় তারা জ্বালাও পোড়াও করে এলাকায় আতঙ্ক বিরাজ করতে চাইছে। চৌদ্দগ্রামের জনতা তাদের এ হীন উদ্দেশ্যে বাস্তবায়ন হতে দিবে না, ইনশাআল্লাহ।’

‎চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম রাজু বলেন, ‘রোববার রাতে জামায়াতের সশ্রস্ত্র নেতাকর্মীরা ধনিজকরায় বিএনপির সমর্থক বাচ্চু মিয়ার বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। একই সাথে ওই বাজারে অবস্থিত আমাদের পার্টি অফিসও ভাংচুর করে।’

চৌদ্দগ্রাম মডেল থানার পরিদর্শক তদন্ত মো. গুলজার আলম বলেন, ‘ধনিজকরায় জামায়াত-বিএনপির সংঘর্ষের সংবাদ শুনে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। জামায়াত-বিএনপির পাল্টাপাল্টি অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনায় কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  চৌদ্দগ্রাম   বিএনপি-জামায়াত   হামলা-ভাংচুর   অগ্নিসংযোগ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close