শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
কুষ্টিয়ায় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় জামায়াত আমিরের মৃত্যু
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৬:০৯ পিএম আপডেট: ১৯.০১.২০২৬ ৬:১৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেম। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে শহরের একতারা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল সাড়ে ৩টার দিকে পৌরসভা চত্বর থেকে কুষ্টিয়া সদর উপজেলা জামায়াতের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একতারা মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেম বক্তব্য দিচ্ছিলেন। বক্তব্যের এক পর্যায়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় উপস্থিত নেতাকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে নিকটবর্তী ডা. মান্নান হার্ট অ্যান্ড জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, অধ্যাপক আবুল হাশেম পোড়াদহ ডিগ্রি কলেজের শিক্ষক ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে জেলা জামায়াতসহ রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। এ ঘটনার পর বিক্ষোভ সমাবেশ স্থগিত ঘোষণা করা হয়।

হাসপাতালের চিকিৎসক ডা. আব্দুল মোমিন বলেন, “হস‌পিটা‌লে আসার আগেই আমীর সা‌হে‌বের মৃত্যু হ‌য়ে‌ছে। সুতরাং মৃত্যুর কারণ‌টি এখ‌নই নি‌শ্চিত ক‌রে বল‌তে পার‌ছি না।”

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  কুষ্টিয়া   সমাবেশ   জামায়াত আমীর   মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close