রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
গাজীপুরে বানিয়ারচালা স্কুল উন্নয়ন প্রকল্প
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৭:০৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গার্মেন্টস শ্রমিক ও তাদের পরিবারের কল্যাণে কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা পূরণের (সিএসআর) উদ্যোগ নিতে এসপি গ্রুপের সঙ্গে অংশীদারিত্ব করেছে বেলজিয়ামের কাস্টমাইজেবল অ্যাপারেল ব্র্যান্ড বিএন্ডসি কালেকশনের মূল প্রতিষ্ঠান ‘দ্য কটন গ্রুপ’।

সোমবার (১৯ জানুয়ারি) সকালে এএমসি নীট কম্পোজিট লিমিটেড এবং বিএন্ডসি কালেকশনের সহযোগিতায় গাজীপুরের সদর উপজেলার বানিয়ারচালা মডেল একাডেমির প্রাঙ্গণে নবউন্নত এই সুবিধাগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

এই প্রতিশ্রুতির অংশ হিসেবে বিএন্ডসি এডুকেশন প্রজেক্ট বাস্তবায়ন করা হয়েছে। যার লক্ষ্য গার্মেন্টস শ্রমিকদের শিশুদের জন্য মানসম্মত শিক্ষার সুযোগ জোরদার করা এবং কমিউনিটির দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়নে অবদান রাখা। কারণ শিক্ষা হলো দীর্ঘস্থায়ী ইতিবাচক পরিবর্তন আনার অন্যতম শক্তিশালী হাতিয়ার।

এই প্রকল্পের মূল কেন্দ্রবিন্দু গাজীপুরের সদর উপজেলার বানিয়ারচালা মডেল একাডেমি। যা বাংলাদেশে এসপি গ্রুপের অন্যতম প্রধান সরবরাহকারী এএমসির নিকটবর্তী একটি শিক্ষা প্রতিষ্ঠান।

বর্তমানে এই স্কুলে ৩৩৩ জনেরও বেশি শিক্ষার্থী পড়াশোনা করছে। যার প্রায় অর্ধেকই এএমসি কর্মীদের সন্তান। শিক্ষার পরিবেশ আরো উন্নত ও সহায়ক করতে বিএন্ডসি বিভিন্ন অবকাঠামোগত ও শিক্ষাসংক্রান্ত উন্নয়নে সহায়তা করেছে।

এর মধ্যে রয়েছে নিরাপদ পানির জন্য ড্রিংকিং ওয়াটার স্টেশন স্থাপন, কম্পিউটারসহ একটি ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠা, শ্রেণিকক্ষ সংস্কার ও রং করা, এলইডি লাইট, সিলিং ফ্যান স্থাপন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে সোলার প্যানেল স্থাপন।

অনুষ্ঠানে বিজ্ঞান প্রদর্শনী, শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেণিভিত্তিক উন্নয়ন কার্যক্রম তুলে ধরা হয়। আয়োজকদের মতে, প্রকল্পটির লক্ষ্য শিক্ষার পরিবেশ উন্নত করা ও শিক্ষক-শিক্ষার্থীদের সক্ষমতা বৃদ্ধি করা।

অনুষ্ঠানেঅতিথিরা বলেন, ‘টেকসই উন্নয়নের জন্য মানসম্মত শিক্ষা অপরিহার্য। এই কার্যক্রম ভবিষ্যতে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে কর্তৃপক্ষের।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কটন গ্রুপের সিইও লুক পিকস্টেন, প্রোকিউরমেন্ট অ্যান্ড সোসিং ম্যানেজার পিজে, এএমসি নিট কম্পোজিট লিমিটেডের সিইও উত্তম কুমার সাহা, এএমসি নীট কম্পোজিটের সেলস্ ডিরেক্টর (প্রোডাকশন অ্যান্ড কোয়ালিটি) শুভ কুমার সাহা, কারখানার কর্মকর্তা-কর্মচারী ও স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  গাজীপুর   বানিয়ারচালা   স্কুল উন্নয়ন প্রকল্প  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close