রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
কোথাও নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ডের অভাব নেই : অর্থ উপদেষ্টা
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৮:০৬ পিএম আপডেট: ১৯.০১.২০২৬ ৮:১০ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

অর্থ মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচন হবে। কোথাও লেভেল প্লেয়িং ফিল্ডের অভাব নেই। 

তিনি আরও বলেন, “আমরা কোনো প্রার্থীর সঙ্গে প্রার্থীর কথা বলছি না। আমরা জনগণের সঙ্গে কথা বলেছি। তারা যেন সমান সুযোগ পায়, এটা প্রমাণ করবেন। প্রশাসন মোটেও কোনো পক্ষপাতিত্ব করবে না।”

সোমবার (১৯ জানুয়ারি) বিকালে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ছাত্রদলের নির্বাচন কমিশন ঘেরাও বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন, “বিষয়টি নির্বাচন কমিশন দেখবে। ২২ জানুয়ারি প্রচার প্রচারণা শুরু হবে। এরপর যদি কেউ সভা সমাবেশ করে সেটা নির্বাচন কমিশনের দেখবে।”

জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান (এনবিআর) আব্দুর রহমান খান, জেলা পুলিশ সুপার (এসপি) মো. আবু তারেক, সদর উপজেলার দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর মেজর রাহাত খান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জসীম উদ্দীন, রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাশিদ বিন এনাম ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুর রশিদ প্রমুখ।

কেকে/এজে



আরও সংবাদ   বিষয়:  নির্বাচন   লেভেল প্লেয়িং ফিল্ড   অর্থ উপদেষ্টা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close