শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
ফরিদপুর পেট্রোল পাম্পে অস্ত্র ঠেকিয়ে ডাকাতি
ফরিদপুর
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৮:১৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ফরিদপুর শহরের মুন্সিবাজার এলাকায় অবস্থিত ইউনাইটেড পেট্রোল পাম্পে অস্ত্র ঠেকিয়ে  জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। 


রবিবার (১৮ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টা থেকে পৌনে পাঁচা টার মধ্যে এই ডাকাতি সংঘটিত হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের ওই সময়ে দেশীয় অস্ত্রে সজ্জিত প্রায় ১০-১১ জন ডাকাত পেট্রোল পাম্পে প্রবেশ করে। তারা সেখানে কর্মরত অয়েলম্যান সিদ্দিক মিয়া ও চিত্ত দাসকে জোরপূর্বক হাত বেঁধে পাম্পের ভেতরে নিয়ে যায় এবং মারধর করে। পরে ডাকাতরা গ্রিলের তালা ভেঙে পাম্পের ক্যাশিয়ারের কক্ষে প্রবেশ করে ক্যাশ বাক্স ভাঙচুর করে। এ সময় ক্যাশ বাক্সে থাকা আনুমানিক প্রায় দেড় লাখ টাকা লুট করে নিয়ে যায়।

এছাড়া পাম্পে উপস্থিত সহকারী ম্যানেজার সোহেল আহমেদের কাছ থেকে একটি মোবাইল ফোন, মানিব্যাগ ও তার মোটরসাইকেলের গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেয় ডাকাতরা। একই সঙ্গে অয়েলম্যান সিদ্দিক মিয়ার ব্যবহৃত একটি মোবাইল ফোনও নিয়ে যায় তারা। ডাকাতদের প্রত্যেকের মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

ঘটনার খবর পেয়ে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে এবং প্রাথমিকভাবে ডাকাতির বিষয়ে খোঁজখবর নেয়।

এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম  বলেন, ‘ডাকাতির ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ করছে।’

ডাকাতির ঘটনায় পেট্রোল পাম্প এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

কেকে/এমএফ



মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close