মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: একযোগে ১৬ ডেপুটি-সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ      বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
ব্রাহ্মণপাড়া থানায় এএসআই মোর্শেদা বেগমকে বিদায় সংবর্ধনা
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৮:৪৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বাংলাদেশ পুলিশে ৪০ বছর নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন শেষে কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা থেকে অবসরে গেছেন সহকারী উপপরিদর্শক (এএসআই) মোর্শেদা বেগম। 

রোববার (১৮ জানুয়ারি) ছিল তার কর্মজীবনের শেষ কার্যদিবস।

এ উপলক্ষে রোববার রাতে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও উপহারসহ বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

থানা পুলিশ জানায়, দীর্ঘ কর্মজীবনে এএসআই মোর্শেদা বেগম দায়িত্ববোধ, মানবিকতা ও শৃঙ্খলার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার সততা, পরিশ্রম ও পেশাগত অভিজ্ঞতা বাংলাদেশ পুলিশের জন্য অনুকরণীয় হয়ে থাকবে এবং এই অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানে সহকর্মীরা বলেন, অবসরোত্তর জীবনে যেন তিনি সুস্বাস্থ্য, শান্তি ও কল্যাণময় জীবন উপভোগ করতে পারেন—এই কামনা তাদের। একই সঙ্গে তারা মোর্শেদার দীর্ঘায়ু ও নেক হায়াত কামনা করেন।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, ‘মোর্শেদা বেগম তার কর্মজীবনে দায়িত্ব পালনের মাধ্যমে থানার সুনাম বৃদ্ধি করেছেন। একজন সৎ, নিষ্ঠাবান ও মানবিক পুলিশ কর্মকর্তা হিসেবে তিনি সবার কাছে শ্রদ্ধেয় হয়ে থাকবেন।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া, উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান জুয়েল, সুজন কুমার আচার্য, এডিএম মজিদ, আল আমিন ও সৌরভ মজুমদার।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ব্রাহ্মণপাড়া থানা   এএসআই মোর্শেদা বেগম   বিদায় সংবর্ধনা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close