শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      
জাতীয়
নিরপেক্ষ নির্বাচন না হলে সবার জন্য বিপদ : উপদেষ্টা ফাওজুল
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৯:০১ পিএম আপডেট: ১৯.০১.২০২৬ ৯:০৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, ‘নির্বাচনের ফলাফল যদি মানুষের কাছে গ্রহণযোগ্য না হয়, আমরা যদি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন না করতে পারি, তাহলে আমাদের সবার জন্য বিপদ আছে।’

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত গণভোটের প্রচার ও ভোটাদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে জেলার বিভিন্ন পর্যায়ের অফিসারদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

সভায় ফাওজুল কবির আরো বলেন, ‘নির্বাচনে অনিয়মের জন্য বহু সংখ্যক কর্মকর্তাকে চাকুরিচ্যুত করা হয়েছে। ২০১৮ সালের নির্বাচনে যেসব কর্মকর্তা নির্বাচন কমিশনে দায়িত্ব পালন করেছেন, তাদের প্রত্যককে চাকুরিচ্যুত করা হয়েছে। পাশাপাশি যেসব পুলিশ কর্মকর্তা দায়িত্ব পালন করেছে, তাদেরও চাকুরিচ্যুত করা হয়েছে।’

‘এ জন্য কোন কর্মকর্তা যদি মনে করে আমি একটু দায়িত্বে অনিয়ম করলাম, তাহলে আর পার পাওয়া যাবে না। আমাদের সবার জন্য রক্ষা কবজ হচ্ছে নিরপেক্ষতা।’

জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বেসভায় বক্তব্য রাখেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম।

বিকালে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গণভোট প্রচারণা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন ফাওজুল কবির।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  নিরপেক্ষ নির্বাচন   বিপদ   ফাওজুল কবির খান  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close