সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
ফেরদৌস আরার মৃত্যুতে শোক, ফুল গ্রহণ করেননি নবাগত ইউএনও
বাঞ্ছারামপুর, (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৯:২৬ পিএম আপডেট: ১৯.০১.২০২৬ ৯:৩৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারিকুল ইসলাম এর সঙ্গে স্থানীয় সাংবাদিক ও বাঞ্ছারামপুর ব্লাড ব্যাংক সামাজিক সংগঠনের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯জানুয়ারি) সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


মতবিনিময়ের সময় তিনি তার ব্যাচমেট (৩৬তম বিসিএস) সদ্য প্রয়াত উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস আরা'র স্মৃতির প্রতি সন্মান ও শ্রদ্ধা জানিয়ে সহকর্মী সহ কারো কাছ থেকে ফুলেল শুভেচছা গ্রহণ করেননি। তিনি এজন্য দুঃখ প্রকাশ করলেও সুশীল সমাজে তার পূর্বতন নির্বাহী অফিসারের প্রতি শ্রদ্ধাবোধ ব্যাপক প্রশংসিত হয়েছে। ফেরদৌস আরা গত ১৪ জানুয়ারি অসুস্থতাজনিত কারনে ইন্তেকাল করেন।

মতবিনিময়কালে উপস্থিতরা সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রয়াত ফেরদৌস আরার স্মরণে স্থাপিত পাবলিক লাইব্রেরি দ্রুত উদ্বোধনের দাবি জানান। একই সঙ্গে লাইব্রেরিটির নাম “ফেরদৌস আরা স্মৃতি পাবলিক লাইব্রেরি” করার প্রস্তাবও উত্থাপন করা হয়।

নবাগত ইউএনও তারিকুল ইসলাম বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আশ্বাস দিয়ে বলেন, ‘শিগগিরই লাইব্রেরিটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি তিনি বাঞ্ছারামপুর ব্লাড ব্যাংকসহ বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের জনকল্যাণমূলক কার্যক্রমে প্রশাসনের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।’

তারিকুল ইসলাম প্রয়াত ইউএনও ফেরদৌস আরার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তিনি বলেন, ‘ফেরদৌস আরা আমার ব্যাচমেট ছিলেন। তার প্রতি সম্মান জানিয়ে আমি ফুলের শুভেচ্ছা গ্রহণ করব না।’

স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, নবাগত ইউএনও ফেরদৌস আরার মতো মানবিক ও দায়িত্বশীল নেতৃত্ব দিয়ে বাঞ্ছারামপুর মানুষের হৃদয় জয় করবেন।

উল্লেখ্য, তারিকুল ইসলাম ৩৬তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা। ইউএনও হিসেবে নিয়োগের আগে তিনি শিক্ষা ছুটি শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

কেকে/এমএফ




মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close