সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
জাতীয়
উদ্দেশ্য মহৎ হলে লক্ষ্য অর্জন সম্ভব : বিউবো চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৯:৪২ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজাউল করিম বলেছেন, ‘সংগঠন এগিয়ে যাওয়ার পূর্বশর্ত হলো মহৎ উদ্দেশ্যে অবিচল থাকা। কোনো পরিস্থিতিই যেন সংগঠনকে বিভ্রান্ত না করে। তবেই একটি সংগঠন সঠিকভাবে পরিচালিত হয়। মোটকথা, উদ্দেশ্য মহৎ হলেই কেবল লক্ষ্য অর্জন সম্ভব।’

সোমবার (১৯ জানুয়ারি) বিদ্যুৎ ভবনের ‍মুক্তি হলে আয়োজিত ‘বিপিডিবি ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে অনুষ্ঠানে রেজাউল করিম আরও বলেন, ‘একটি সংগঠন একটি প্রতিষ্ঠানের ধারক ও বাহকের ভূমিকা পালন করে। ব্যক্তিগত উন্নয়ন এবং জ্ঞান ও গরিমা সংগঠনকে তরান্বিত করে। ব্যক্তিগত স্বার্থ সেটাকে আবার পিছিয়ে দেয়। তবে অন্যের সঙ্গে সুস্থ প্রক্রিয়ায় অগ্রগামী থাকার মনোভাব সংগঠনকে আইকনিক হিসেবে গড়ে তোলে।’

বিউবো চেয়ারম্যান বলেন, ‘আমরা যে অবস্থায় বিউবোতে যোগদান করেছি, বর্তমানে বিউবো তার চেয়ে বেশ ভালো অবস্থানে রয়েছে।’

ভবিষ্যতে আরো ভালো অবস্থানে যাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। ‘বিপিডিবি ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন’-এর নবযাত্রাকে বিউবো চেয়ারম্যান স্বাগতম ও শুভ কামনা জানান।

বিশেষ অতিথি সদস্য (উৎপাদন) প্রকৌশলী মো. জহুরুল ইসলাম বলেন, ‘ব্যবসায়িক অথবা ব্যক্তিগত স্বার্থের কারণে একটি সংগঠন নষ্ট হয়ে যায়। আমি দীর্ঘদিন হতে বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত থাকার সুবাদে তা প্রত্যক্ষ করেছি। সুতরাং, আমাদের দাবি-দাওয়াগুলো যৌক্তিক হওয়া উচিত। সেজন্য প্রকৌশলীদের আরো অধ্যবসায়ী এবং পরিশ্রমী হতে হবে।’

বিশেষ অতিথি সদস্য (কোম্পানি অ্যাফেয়ার্স) প্রকৌশলী আ. ন. ম. ওবায়দুল্লাহ বলেন, ‘বিউবো বহু বছর পুরনো ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। আমার চাকুরি জীবনও দীর্ঘদিনের। জীবনে অনেক প্রতিশ্রুতিশীল অ্যাসোশিয়েশনকে যোগ্যতার অভাবে হারিয়ে যেতে দেখেছি। যদিও এ সংগঠনগুলো আরো সুদূরপ্রসারী হতে পারতো। সংগঠন সক্রিয় থাকলে সংস্থার কথা বলার একটি যথাযথ প্ল্যাটফর্ম থাকে।’
 
বিশেষ অতিথি সদস্য (বিতরণ) প্রকৌশলী মো. আ. বাছিদ বলেন, ‘বিপিডিবি ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন’-এর আত্মপ্রকাশের মাধ্যমে আজ থেকে বিউবোর পেশাগত সুরক্ষা এবং অধিকার নিয়ে কথা বলার অনন্য একটি প্ল্যাটফর্ম তৈরি হলো।’

অনুষ্ঠানের সভাপতি বিতরণ দক্ষিণাঞ্চলের প্রধান প্রকৌশলী মো. কামাল উদ্দিন আহমেদ বলেন, ‘বিদ্যুৎ খাতের ভুল নীতিসমূহ তুলে ধরার জন্য ‘বিপিডিবি ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন’-এর কোনো বিকল্প নাই।’

তিনি আরও বলেন, ‘যারা বিউবো-কে ধারণ করবে, শুধু ‘বিপিডিবি ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন’-এর ভবিষ্যৎ নেতৃত্ব তাদের হাতেই থাকবে।

স্বাগত বক্তব্যে পরিচালক আইপিপি সেল-২ এবং বিপিডিবি ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন গঠনতন্ত্র কমিটির সদস্য সচিব প্রকৌশলী একেএম মহিউদ্দিন আজমী বলেন, ‘বিপিডিবি ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন’ নির্দলীয়, নিরপেক্ষ ও সার্বজনীন সংস্থা হিসেবে বিউবোর স্বার্থ নিয়ে কাজ করবে।’

অনুষ্ঠানে বাংলাদেশ পানি ও বিদ্যুৎ প্রকৌশলী সমিতির মহাসচিব প্রকৌশলী মো. শাহেদুল আজিম সজল, মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে উপ-পরিচালক (নি.প্র.) ডিজাইন-২ প্রকৌশলী মো. সাহেদুর রহমান সুমন, নির্বাহী প্রকৌশলী এসএম সানজাদ লুমেন এবং বিউবোর বিভিন্ন ব্যাচের প্রকৌশলী বক্তব্য দেন।
 
উল্লেখ্য, ‘বিপিডিবি ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান প্রকৌশলী মো. আসলাম উদ্দীনকে আহ্বায়ক, পরিচালক আইপিপি সেল-২ প্রকৌশলী একেএম মহিউদ্দিন আজমীকে সদস্য সচিব, নির্বাহী প্রকৌশলী মো. তৌফিকুর রহমানকে কোষাধক্ষ ও নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদকে দপ্তর সম্পাদক করে ৩৪ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  উদ্দেশ্য মহৎ   লক্ষ্য অর্জন   বিউবো চেয়ারম্যান  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close