রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ১০:১৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নওগাঁ জেলার পত্নীতলা উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

সোমবার (১৯ জানুয়ারি) রাতে উপজেলার নজিপুর বাসস্ট্যান্ডে গোলচত্বর সংলগ্ন নজিপুর সাপাহার আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হল খাদিজা খাতুন (২৭) ও ফাতেমা (৮)। খাদিজা খাতুন আকবরপুর ইউনিয়নের উষ্টি গ্রামের কাওসার রহমানের স্ত্রী এবং ফাতেমা কাওসারের মেয়ে। 

থানা পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার রাতে আটটার দিকে নজিপুর বাসস্ট্যান্ডে গোলচত্বর সংলগ্ন  নজিপুর সাপাহার আঞ্চলিক সড়কের বেনারশী পল্লী কাপড়ের দোকানের সামনে একটি খড়ি বোঝায় ট্র্যাক অপর দিক থেকে আসা একটি  মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী কাওছারের স্ত্রী খাদিজা ও কন্যাশিশু ফাতেমা ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়। ঘটনাস্থলে মা ও মেয়ের নিহত হয়।

পত্নীতলা থানার ওসি (তদন্ত) আবু তালেব, ‘লাশ হাসপাতালে আছে। ট্রাক জব্দ ও চালককে আটক করা হয়েছে মামলা প্রক্রিয়াধীন।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  পত্নীতলা   সড়ক দুর্ঘটনা   মা-মেয়ের মৃত্যু   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close