বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬,
৬ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আগামী ১০ বছরেরও হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার      ● প্রধানমন্ত্রীর সফর ঘিরে ফেসবুকে ‘স্নাইপার’ মন্তব্য, যুবক আটক      ● শীর্ষ সন্ত্রাসীদের দৌরাত্ম্যে দিশেহারা ব্যবসায়ীরা      ● সৌহার্দ্য ও দেশপ্রেম জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ক্রীড়া : প্রধানমন্ত্রী      ● সৌদি আরবের তিন রুটে বিমানের ফ্লাইট চালুর সিদ্ধান্ত      ● ঢাকা-সৌদি রুটের ১৩৪ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে যাত্রীরা      ● হাম উপসর্গে একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১০১০      
দেশজুড়ে
কালীগঞ্জে আধুনিক ঠিকানা- ‘স্বপ্ন’ আউটলেটের যাত্রা শুরু
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ১০:২৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’-এর ৭৩৫তম শাখার উদ্বোধন করা হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.টি.এম. কামরুল ইসলাম। 

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে কালীগঞ্জ পৌরসভার সামনে জিতু মিয়া মার্কেটে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে আউটলেটটির উদ্বোধন করা হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে স্বপ্নের সিনিয়র ম্যানেজার মো. মাসুম জানান, কালীগঞ্জে দীর্ঘদিন ধরেই একটি আধুনিক ও গ্রাহকবান্ধব আউটলেট চালুর পরিকল্পনা ছিল। নতুন এই শাখার মাধ্যমে স্বাস্থ্যসম্মত পরিবেশে নিরাপদ কেনাকাটার সুযোগ আরও সহজ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আউটলেটের স্বত্বাধিকারী জোহায়ের আলী টিটু বলেন, নতুন শাখা উপলক্ষে গ্রাহকদের জন্য মাসব্যাপী বিশেষ অফারের আয়োজন করা হয়েছে, যা কেনাকাটায় বাড়তি আনন্দ যোগ করবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার ভার প্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন, অপারেশন ম্যানেজার মো. মোস্তফা হোসেন রাজু, শরীয়তউল্লাহ রাসেল মুন্সী, তৌকির আহমেদ, মো. নোবেল, আউটলেট ইনচার্জ মো. সাজিদ আহমেদ হৃদয়সহ স্বপ্নের কর্মকর্তা-কর্মচারীরা।

কেকে/এমএফ



মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close