শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
শেরপুরে গ্লোবাল আউটসোর্সিংয়ে শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণে সেমিনার
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ১০:৩৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বগুড়ার শেরপুর উপজেলায় আসিফ সিরাজ রব্বানীর সামাজিক উদ্যোগ একসাথে গড়ি সমৃদ্ধ শেরপুর-ধুনটের আয়োজনে গ্লোবাল আউটসোর্সিং বিষয়ে শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে উপজেলার শাহ-বন্দেগী ইউনিয়নের দুবলাগাড়ী এলাকায় রুহুল আইটি প্রাঙ্গণে এই সেমিনার অনুষ্ঠিত হয়। 

সেমিনারে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্টাক্ট সেন্টারের (বাক্যো) প্রেসিডেন্ট তানভির ইব্রাহীম। বিশেষ অতিথি ছিলেন আয়োজক ও এসআর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আসিফ সিরাজ রব্বানী, কর্পোরেট ও টেলিকম ব্যক্তিত্ব গ্লোবাল জিএসএমএ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মেহবুব চৌধুরি, রুহুল আইটির প্রতিষ্ঠাতা রুহুল আমিন।

বক্তারা বলেন, ‘তরুণ সমাজকে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতেই এই আয়োজন। আধুনিক বিশ্বে কর্মসংস্থানের নতুন দিগন্ত হিসেবে ফ্রিল্যান্সিং ও গ্লোবাল আউটসোর্সিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। লেখাপড়ার পাশাপাশি তথ্যপ্রযুক্তি ও ফ্রিল্যান্সিং দক্ষতা অর্জনের মাধ্যমে আগামী প্রজন্মকে আত্মনির্ভরশীল হতে হবে।’

সেমিনারে ফ্রিল্যান্সিংয়ের বিভিন্ন খাত, অনলাইন মার্কেটপ্লেসে কাজের সুযোগ, দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা বিষয়ে দিকনির্দেশনা দেয়া হয়।

সেমিনারে শেরপুর ও ধুনট উপজেলার তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা এ ধরনের আয়োজনকে সময়োপযোগী ও অনুপ্রেরণামূলক বলে মন্তব্য করেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  শেরপুর গ্লোবাল আউটসোর্সিং   শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ   সেমিনার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close