শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      
দেশজুড়ে
যৌথ বাহিনীর অভিযানে পিতা-পুত্র গ্রেপ্তার
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ১০:৩৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি পিতা-পুত্র গ্রেপ্তার হয়েছে। 

রোববার (১৮ জানুয়ারি) গভীর রাতে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই গাংবের এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, নিতাই গাংবের এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে জিয়ারুল হক ও জিয়ারুলের ছেলে নবিজুল ইসলাম।

জানা যায়, সেনা বাহিনী টহলের সময় রোববার গভীর রাতে নিতাই গাংবের এলাকার একটি সুপারি বাগানের মধ্যে কয়েকজন সন্দেভাজন লোককে দেখতে পায়। তাদের জিজ্ঞাসাবাদ শেষে ওই মাদক কারাবারি পিতা-পুত্রের বাড়িতে তল্লাশী চালিয়ে ১০০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করে সেনা বাহিনী। 

এছাড়া মাদক বিক্রির ৪ হাজার টাকা ও মাদক বেচাকেনায় ব্যবহৃত ২ টি বাটন মোবাইল জব্দ করা হয়। এসময় পিতা জিয়ারুল ও পুত্র নবিজুলকে আটক করা হয়। 

আটককৃত মাদক কারাবারি পিতা-পুত্র ও জব্দকৃত সামগ্রী পুলিশের নিকট হস্তান্তর করে সেনা বাহিনী। পরে পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করেছে। এছাড়া এ মাদক কারাবারিদের বিরুদ্ধে আরও একাধিক মাদক মামলা রয়েছে বলে জানা গেছে।

কিশোরগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাপ্টেন হাসান ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার জামালের নেতৃত্বে সেনা সদস্য ও পুলিশ সদস্যদের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, যৌথ অভিযানে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তাদেরকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

কেকে/এমএফ



মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close