শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      
দেশজুড়ে
চিরিরবন্দরে অবৈধ ট্রাক্টর থেকে প্রায় দুই লাখ টাকা জরিমানা
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ১০:৫৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলায় সড়ক ও পরিবহন আইন ভঙ্গের অভিযোগে টানা গত চার দিনে অবৈধ ট্রাক্টরের উপর অভিযান পরিচালনা করে প্রায় দুই লাখ টাকা জরিমানা অভ্যাহত রেখেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৯ জানুয়ারি) সকালে চিরিরবন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানা আফরোজ উক্ত আদালত পরিচালনা করে দুটি ট্রাক্টরকে ১২ হাজার টাকা জরিমানা করেন। 

এ সময় তিনি বলেন ‘দিনের বেলা এসব অবৈধ ট্রাক্টরের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে, নিরাপদ সড়ক এর স্বার্থে যে নির্দেশনা জারি করা হয়ে তা শতভাগ বাস্তবায়নে আমরা কাজ করে যাবো।’ এ নিয়ে গত চার দিনে ১৮ টি ট্রাক্টরের উপর মোট ১ লক্ষ ৭২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।  

 জানুয়ারি চিরিরবন্দর বিন্যাকুড়ী বাজার সংলগ্ন এলাকায় ইটবোঝাই ট্রাক্টরের সঙ্গে ব্যাটারীচালিত অটোর মুখোমুখি সংঘর্ষে দুজন এসএসসি পরিক্ষার্থী নিহত ও ৫ জন আহত হয়। 

এ ঘটনায় অবৈধ ট্রাক্টর চলাচল বন্ধের দাবীতে শিক্ষার্থী ও এলাকাবাসীর অবরোধ ও বিক্ষোভের পর দিনের বেলা ট্রাক্টর চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করে উপজেলা প্রশাসন। 

কেকে/এমএফ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close