সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
নিরাপদ দেশ চাইলে সবাইকে হ্যাঁ ভোট দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ১১:১৪ পিএম আপডেট: ১৯.০১.২০২৬ ১১:৪১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম বলেছেন, বিগত সময়ের শাসনামলগুলোতে আমাদের দেশের সব সেক্টর ক্ষতিগ্রস্ত হয়েছে। ছোট ছোট ছেলে-মেয়েরা বিপ্লব করে আমাদের একটি সুযোগ তৈরি করে দিয়েছে। এই সুযোগ যেন কোনোভাবেই নষ্ট না হয়, সে বিষয়ে আমাদের লক্ষ্য রাখতে হবে। তাই আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ দেশ রেখে যেতে চাইলে সবাইকে হ্যাঁ ভোট দিতে হবে।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের কালেক্টরেট চত্বরে গণভোট ২০২৬ উপলক্ষে ভোটের গাড়ি ক্যারাভানের মাধ্যমে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।

নুরজাহান বেগম বলেন, ‘আমরা যদি সঠিকভাবে ভোট না দিতে পারি, তাহলে অতীতের সব কিছু আরও কঠোর হয়ে বীরদর্পে ফিরে আসবে। মনে রাখবেন, আমরা একেবারে খাদের কিনারায় অবস্থান করছি। আমাদের যেন খাদে পড়ে যেতে না হয়, সে জন্য হ্যাঁ ভোট দিতে হবে।

ন্যায্যতার ভিত্তিতে বিচার ও সমাজব্যবস্থা গড়ে তুলতে চাইলে সবাইকে হ্যাঁ ভোট দিতে হবে। কোন জেলার মানুষ কত হ্যাঁ ভোট দিল, আমরা সেটাও মনিটরিং করব।’

এ ছাড়া দেশব্যাপী স্বাস্থ্য ও শিক্ষাখাতের অব্যবস্থাপনার চিত্র তুলে ধরে তিনি আগামী সংসদ সদস্য নির্বাচনে স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নে যারা ভালো কাজ করতে পারবে, এমন সৎ ও যোগ্য ব্যক্তিদের ভোট দেওয়ার আহ্বান জানান।

সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান প্রমুখ।

সভায় সিরাজগঞ্জ সিভিল সার্জন নুরুল আমিন, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  নিরাপদ দেশ   হ্যাঁ ভোট   স্বাস্থ্য উপদেষ্টা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close