সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      
দেশজুড়ে
ডিলার–রিটেলারদের অংশগ্রহণে ওয়ালটনের পার্টনার্স মিট
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ১২:৩৩ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মৌলভীবাজার জেলায় ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র উদ্যোগে ডিলার ও রিটেলারদের অংশগ্রহণে সেইফ ইলেকট্রিক সলিউশন পার্টনার্স মিট ও ব্যবসায়িক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজার শহরের হোটেল রেস্টইন-এ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ন্যাশনাল সেলস ম্যানেজার (এনএসএম) মো. আহাদুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিয়াকত ইলেকট্রিকের স্বত্বাধিকারী ও ওয়ালটন সেইফ-এর ডিলার আশরাফুল ইসলাম লিয়াকত।

এছাড়াও উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র সিলেট বিভাগের রিজিওনাল সেলস ম্যানেজার (আরএসএম) রাজিব সেন, এরিয়া সেলস ম্যানেজার (এএসএম) মেহেদী হাসান, তোয়াফেলসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সভায় মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ডিলার ও রিটেলাররা অংশগ্রহণ করেন। এ সময় ওয়ালটন সেইফ ইলেকট্রিক সলিউশনের পণ্যের মান, নিরাপত্তা, বাজার সম্প্রসারণ, ব্যবসায়িক কৌশল এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা বলেন, ওয়ালটন সেইফ ইলেকট্রিক সলিউশন দেশের নিরাপদ ও মানসম্মত বৈদ্যুতিক পণ্যের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ডিলার ও রিটেলারদের সম্মিলিত প্রচেষ্টায় ভবিষ্যতে এই খাত আরও সমৃদ্ধ হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয় এবং অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

কেকে/এমএফ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close