সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      
দেশজুড়ে
অবাঞ্ছিত ঘোষণার পর ধামরাইয়ে এনসিপি প্রার্থীর পক্ষে সমর্থন
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ১:১৩ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০ দলের নির্বাচনী ঐক্যের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ স্থানীয় এনসিপির নেতাদের নিয়ে সংবাদ সম্মেলন করেছেন।

সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় ধামরাই থানা বাসস্ট্যান্ডের মনোয়ার কমপ্লেক্সে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন এনসিপির প্রধান সমন্বয়কারী ও ঢাকা জেলা এবং কেন্দ্রীয় কমিটির সংগঠক মো. রাসেল মোল্লা।

এ সময় নাবিলা তাসনিদ বলেন, ‘এনসিপির স্থানীয় নেতাদের সঙ্গে সম্পর্কের অবনতি নিরসনের লক্ষ্যে আজকের এই সমঝোতার সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।’

তিনি বলেন, ‘১৫ জানুয়ারি ২৫৩টি সংসদীয় আসনে নির্বাচনী সমঝোতার ঘোষণা দেয় জামায়াত। তারই ধারাবাহিকতায় আমি আজ ঢাকা-২০ (ধামরাই) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছি এবং আমার সঙ্গে ধামরাই শাখার এনসিপির নেতারা একাত্মতা ঘোষণা করেছেন।’

ধামরাই শাখার প্রধান সমন্বয়কারী ইসরাফিল হোসেন খোকন বলেন, ‘এনসিপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কিছু ভুল বোঝাবুঝির কারণে আমরা নাবিলা তাসনিদ আপাকে অবাঞ্ছিত ঘোষণা করেছিলাম।

আজ থেকে নাবিলা তাসনিদের সঙ্গে সমন্বয় করে তাকে বিজয়ী করতে সব ধরনের চেষ্টা অব্যাহত থাকবে।

এর আগে ২৯ ডিসেম্বর এনসিপির ধামরাই উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী ইসরাফিল হোসেন খোকনসহ অন্যান্য নেতৃবৃন্দ এনসিপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদকে অবাঞ্ছিত ঘোষণা করেছিলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিপি ধামরাই শাখার প্রধান সমন্বয়কারী ইসরাফিল হোসেন খোকন, যুগ্ম সমন্বয়কারী নাজমুল হক, যুগ্ম সমন্বয়কারী খোদেজা খানম, সদস্য অধ্যাপক সামিউর রহমান, সদস্য আশিকুর রহমান, এনসিপির ছাত্রশক্তির আহ্বায়ক সামিউল ইসলাম ও সদস্য সচিব কাওছার আহম্মেদ প্রমুখ।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  অবাঞ্ছিত ঘোষণা   ধামরাই   এনসিপি   প্রার্থী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close