শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
মাদারগঞ্জে এবি পার্টি ছেড়ে জামায়াতে যোগ দিলেন লিপসন
মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ১:১৮ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন জামালপুর-৩ (মাদারগঞ্জ-মেলান্দহ) আসনে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার লিপসন মিয়া। তিনি জামালপুর জেলা এবি পার্টির যুগ্ম আহ্বায়ক এবং মাদারগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক ছিলেন।

সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় মাদারগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন তিনি। এ সময় উপজেলা ও পৌর জামায়াতের নেতারা তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা নুরুল আমিন, সেক্রেটারি ফরহাদ হোসেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শেখ সাদিউর রহমান সাদি, সাবেক আমির শাহীন আক্তার পিটার খান, পৌর জামায়াতের আমির আতিকুর রহমান সেলিম, সেক্রেটারি শরিফুল ইসলাম, উপজেলার কর্মপরিষদ সদস্য আব্দুল আজিজ জামালী, বায়তুল মাল সম্পাদক রহমতুল্লাহ, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি রমজান আলী প্রমুখ।

ইঞ্জিনিয়ার লিপসন মিয়া বলেন, “দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রত্যাশা থেকেই আমি আনুষ্ঠানিকভাবে সদস্য ফরম পূরণ করে জামায়াতে ইসলামীতে যোগদান করেছি। আমি বিশ্বাস করি, ইসলামী জীবনব্যবস্থা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র গঠনে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার সর্বোত্তম পথ।”

তিনি আরও বলেন, ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন ও মানুষের অধিকার আদায়ে জামায়াতে ইসলামী কার্যকর ভূমিকা রাখতে পারে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  মাদারগঞ্জ   এবি পার্টি   জামায়াত   লিপসন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close