শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      
দেশজুড়ে
ঈশ্বরদীতে জিয়াউর রহমানের ৯০তম জন্মদিন পালিত
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ১:৩৯ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলার রাখাল রাজা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ঈশ্বরদীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) রাত ৮টায় ঈশ্বরদী পৌর লোকোসেড নিউ কলোনী এলাকায় মাহফিল অনুষ্ঠিত হয়।

পৌর ৪ ও ৫ নং ওয়ার্ড বিএনপি সহ সকল অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা-৪ আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জননেতা জাকারিয়া পিন্টু।

তিনি বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, একজন বীর মুক্তিযোদ্ধা ও সেক্টর কমান্ডার এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। তিনি দেশকে এগিয়ে নিয়ে যেতে ১৯টি কর্মসূচি ঘোষণা করেছিলেন। সেই আলোকে আমরা তার সৈনিকেরা, তার রেখে যাওয়া অসম্পূর্ণ কাজ তার সুযোগ্য পুত্র ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সম্পন্ন করব।’

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  জিয়াউর রহমান   ঈশ্বরদী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close