সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      
দেশজুড়ে
সাংবাদিকদের সঙ্গে খেলাফত মজলিসের এমপি প্রার্থীর মতবিনিময়
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৫:২১ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের এমপি প্রার্থী মাওলানা হেদায়াতুল্লাহ হাদী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।

সোমবার (১৯ জানুয়ারি) রাতে জেলা শহরের শোলাকিয়া এলাকার নির্বাচনি অফিসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় আসন্ন নির্বাচন, এলাকার সার্বিক উন্নয়ন, জনগণের প্রত্যাশা এবং সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করা হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতী ইলিয়াস কাসেমী, সদর উপজেলা সভাপতি মাওলানা আব্দুল মোমেন শের জাহান, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মিসবাহ উল হক। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক মো. হাবিবুর রহমান মামুন, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সহসভাপতি মো. মুজাক্কির হুসাইন এবং বায়তুল মাল সম্পাদক মো. বরকত উল্লাহ।

মতবিনিময় সভায় মাওলানা হেদায়াতুল্লাহ হাদী বলেন, ‘তিনি নির্বাচিত হলে কিশোরগঞ্জ-১ আসনের মানুষের ন্যায্য ও ন্যায়সংগত অধিকার নিশ্চিত করতে কাজ করবেন। দুর্নীতিমুক্ত সমাজ গঠন, নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নকে তিনি তার প্রধান অঙ্গীকার হিসেবে উল্লেখ করেন।’

তিনি আরও বলেন, ‘জনগণের কল্যাণে কাজ করাই তার মূল লক্ষ্য। কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের বিভিন্ন সমস্যা—যেমন বেকারত্ব, শিক্ষাব্যবস্থার উন্নয়ন এবং স্থানীয় অবকাঠামোগত উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এ সময় তিনি তার রাজনৈতিক আদর্শ এবং জনগণের প্রত্যাশা কীভাবে পূরণ করা হবে, সে বিষয়েও বিস্তারিত ব্যাখ্যা দেন।’

তিনি বলেন, ‘জনগণের আস্থা ও সহযোগিতা নিয়েই তিনি এই আসনের সার্বিক উন্নয়নে এগিয়ে যেতে চান। সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রার্থী মাওলানা হেদায়াতুল্লাহ হাদী এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশা করেন।’

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  সাংবাদিক   খেলাফত মজলিস   এমপি প্রার্থী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close