সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      
জাতীয়
পুনরায় চালু হলো অন অ্যারাইভাল ভিসা
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৫:৪৫ এএম
ফাইল ছবি

ফাইল ছবি

নির্বাচন উপলক্ষে আরোপিত অন অ্যারাইভাল ভিসা সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে অন্তর্বর্তী সরকার। ফলে আগের নিয়ম অনুযায়ী এখন থেকে বিদেশি নাগরিকদের অন অ্যারাইভাল ভিসা প্রদান করবে বাংলাদেশ।

সোমবার (১৯ জানুয়ারি) এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। মন্ত্রণালয় থেকে সব দেশে বাংলাদেশ মিশনকে এ সংক্রান্ত একটি নির্দেশনা দেওয়া হয়েছে।

এর ফলে বাংলাদেশে আসতে ইচ্ছুক বিদেশি নাগরিকরা বিমানবন্দরে এসে অন অ্যারাইভাল ভিসা সংগ্রহ করতে পারবেন। বিদেশে বাংলাদেশের বিভিন্ন দূতাবাসে কথা বলে এ বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

এর আগে ১৫ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত একমাস এই স্থগিতাদেশ কার্যকর থাকবে বলে জানানো হয়।

এক্ষেত্রে বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশন থেকে ভিসা নেওয়ার অনুরোধ জানানো হয়। ইউরোপে বাংলাদেশ মিশনের একজন কূটনৈতিক জানান, অন অ্যারাইভাল ভিসা পুনরায় চালু করার নির্দেশনা এসেছে ঢাকা থেকে। আমরা সংশ্লিষ্ট দফতরে ভিসা চালুর বিষয়টি জানিয়েছি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিদেশ থেকে যারা আসবেন, তাদের সঙ্গে প্রয়োজনীয় নথি , ভ্রমণের সঠিক কারণ ইত্যাদি যাচাই-বাছাই করে ভিসা ইস্যু করার নির্দেশনা দেওয়া হয়েছে ইমিগ্রেশন বিভাগকে। অসঙ্গতি পেলে ইমিগ্রেশন থেকে যাত্রীকে ফেরত পাঠাতে পারবে।

যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, রাশিয়া, চীন, জাপান, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন, মিসর, তুরস্ক, ব্রুনাই, মালদ্বীপ, ভুটান এবং ইউরোপীয় দেশগুলো থেকে পর্যটন, বাণিজ্য, বিনিয়োগ কিংবা চাকরির জন্য বাংলাদেশে আসা নাগরিকরা অন-অ্যারাইভাল ভিসা পেয়ে থাকেন।

এই ভিসা বন্ধের পর পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছিলেন, “স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের এরকম একটা নির্দেশনা দেওয়া হয়েছে। আপনারা জানেন নির্বাচনের সময় অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টির চেষ্টা হতে পারে। কাম্য নয় এমন অনেকে এসে হাজির হয়ে যেতে পারে।

এ জন্য আমরা ভিসা বন্ধ করছি না। কেউ যদি আসতে চান, ভিসা নিয়ে আসুন। যাদের উদ্দেশ্য ঠিক থাকবে, তাদের আমরা আসতে দেবো, হুট করে কেউ যেন হাজির হয়ে না যায়।”

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  অ্যারাইভাল ভিসা  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close